শিরোনাম
◈ খুচরা বিক্রেতাদের সার বিক্রি অব্যাহত রাখতে নির্দেশ সরকারের ◈ আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.), দেশজুড়ে নানা আয়োজন ◈ মিয়ানমারে সহিংসতা-নির্যাতনে বিপর্যস্ত মানুষ, রোহিঙ্গাদের অবস্থা আরও ভয়াবহ: জাতিসংঘ ◈ ‘উপহার’ হিসেবে বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া: প্রবাসীকল্যাণমন্ত্রী ◈ রংপুরে চার হত্যা: ‘ধর্ষণের আলামত’ নিয়ে ডোম-চিকিৎসকের বক্তব্যে ভিন্নতা ◈ বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানুন আসল ঘটনা ◈ মহানবীর আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই: রাষ্ট্রপতি ◈ জামায়াতের মতাদর্শের বিষয়ে সতর্ক করলেন কওমি আলেমরা ◈ বিদিশা এরশাদ গ্রেপ্তার: প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত, গুলশান থেকে আটক ◈ কারখানা থেকে ক্লাসরুম, রোবট বিপ্লবে বদলে যাচ্ছে চীন

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২৪, ০৮:০৫ রাত
আপডেট : ১১ মে, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিক্ষক-শিক্ষার্থীদের মুক্তি ও হত্যার বিচার চাইলেন সাবিলা নূর

শিমুল চৌধুরী ধ্রুব: [২] বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ৯ দফা দাবির সঙ্গে সংহতি প্রকাশ করেছে ‘দৃশ্যমাধ্যম শিল্পীসমাজ’। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশে সহিংসতা, গণগ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদ জানিয়ে আজ বৃহস্পতিবার এক হয়েছেন তারা।

[৩] এদিন সকাল ১১টায় সকালে সংসদ ভবনের সামনে সমবেত হওয়ার কথা থাকলেও পুলিশি বাধার কারণে ফার্মগেটের আনন্দ সিনেমা হলের সামনে বৃষ্টি উপেক্ষা করে সমবেত হন একদল তারকাশিল্পীরা। এ সময় তারা সকল হত্যার বিচার, গুলি ও সহিংসতা বন্ধ, গণ-গ্রেপ্তার ও হয়রানি বন্ধ এবং আটককৃত শিক্ষার্থীদের মুক্তির দাবি জানান।

[৪] সংহতি প্রকাশকালে সংস্কৃতিকর্মীদের মধ্যে এদিন উপস্থিত ছিলেন মামুনুর রশীদ, মোশাররফ করিম, আজমেরী হক বাঁধন, সাবিলা নূর, আশফাক নিপুণ, নুরুল আলম আতিক, অমিতাভ রেজা, পিপলু আর খান, শিবু কুমার শীল, রেদওয়ান রনি, জাকিয়া বারী মম, সোহেল মণ্ডল, সিয়াম আহমেদসহ অনেকে।

[৫] এ সময় সাবিলা নূর বলেন, ‘আমরা যে সকল শিক্ষার্থী ও শিক্ষকরা গ্রেপ্তার হয়েছে তাদের মুক্তি চাই এবং যেসব হত্যা হয়েছে, সেসবের বিচার চাই।’

[৬] তিনি আরও বলেন, ‘আমরা চাই, কে এসেছে এখানে? কারা এসেছে এখানে? এসব নিয়ে ফোকাস না করে, ফোকাসটা আমাদের মূল ইস্যুতে থাক। যারা মিথ্যা মামলায় গ্রেপ্তার হয়েছে আর যাদের মৃত্যু হয়েছে এর সুষ্ঠু বিচার চাই।’

[৭] সংসদ ভবনের সামনে সমবেত হওয়ার কথা থাকলেও ফার্মগেটের সামনে অবস্থান নেওয়ার প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ‘সেখানে ট্রাফিক ছিল বেশি, তাই আমরা এখানে দাঁড়িয়েছি।’

এসসিডি/এনএইচ

  • সর্বশেষ