শিরোনাম
◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল

প্রকাশিত : ১১ জুন, ২০২৪, ০৭:৩১ বিকাল
আপডেট : ১১ জুন, ২০২৪, ০৭:৩১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খুনের অভিযোগে প্রেমিকাসহ গ্রেপ্তার কন্নড় অভিনেতা দর্শন

শিমুল চৌধুরী ধ্রুব: [২] হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা দর্শন থুগুদীপা ও তার প্রেমিকা অভিনেত্রী পবিত্রা গৌড়া। মাইসুরুর ফার্মহাউস থেকে তাদেরকে আটক করেছে পুলিশ। সেখান থেকে বেঙ্গালুরুতে নিয়ে যাওয়া হয়েছে তাদের। এই দুজন ছাড়াও খুনে জড়িত সন্দেহে আরও ১০ জনকে আটক করা হয়েছে। সূত্র: দ্য ওয়াল

[৩] জানা গেছে, গত ৯ই জুন ভারতের কর্নাটকের কামাক্ষীপালা থানার অন্তর্গত একটি খাল থেকে উদ্ধার হয় ৩৩ বছর বয়সী রেণুকা আচার্য নামে এক ব্যাক্তির মরদেহ। তিনি চিত্রদুর্গের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, অভিনেতার স্ত্রীকে অশ্লীল মেসেজ পাঠাচ্ছিল খুন হওয়া রেণুকা আচার্য, তার জেরেই নাকি প্রাণ গেছে তার। মরদেহের শরীরে যে ক্ষতচিহ্ন রয়েছে তাতে স্পষ্ট খুনই হয়েছেন রেণুকা। 

[৪] যদিও আরেক সূত্র বলছে, অভিনেতার স্ত্রী নয়, অভিনেত্রী পবিত্রা গৌড়ার কাছে গিয়েছিল সেই সব মেসেজ। বর্তমানে নাকি পবিত্রার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে রয়েছেন দর্শন। পুলিশের হাতে নাকি প্রমাণ রয়েছে দর্শনের নির্দেশেই খুন করা হয়েছে রেণুকাকে। দর্শন ঘনিষ্ঠর গ্যারেজে অস্ত্র দিয়ে আঘাত করা হয় তাকে, এরপর লাশ খালে ফেলে দেওয়া হয়। সূত্র: হিন্দুস্থান টাইমস

[৫] ২০০০ সালে বিয়ে করেন দর্শন। বউ পেটানোর অভিযোগে ২০১১ সালের সেপ্টেম্বর মাসে গ্রেপ্তার হয়েছিলেন অভিনেতা। সেই সময় হাজতবাস করতে হয় তাকে। পড়ে সমঝোতা করেন স্বামী-স্ত্রী। তবে তাদের সম্পর্ক আর ভালো হয়নি। কন্নড় ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় ও অধিক পারিশ্রমিক পাওয়া অভিনেতা দর্শন। এর আগেও বহুবার আইন ভাঙার অভিযোগ উঠেছে তার নামে।

এসসিডি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়