শিরোনাম
◈ আজ প্রধান উপদেষ্টার শেষ বৈঠক ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান

প্রকাশিত : ৩০ মে, ২০২৪, ০৪:৪৪ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২৪, ০৪:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এ মুহূর্ত ভোলার নয়: জায়েদ খান

শিমুল চৌধুরী ধ্রুব: [২] দেশের বাইরে বিভিন্ন স্থানে স্টেজ শো-তে ব্যস্ত সময় পার করছেন জায়েদ খান। সম্প্রতি অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেন তিনি। বেশ কয়েকদিন ঢাকায় ও নিজ গ্রামে অবস্থানের পর আবারও বিদেশে উড়াল দিয়েছেন এ নায়ক। সম্প্রতি লন্ডনে স্টেজ শো করেছেন তিনি।

[৩] সেখান থেকে নিজের অনুভূতির কথা প্রকাশ করে জায়েদ খান বলেন, প্রবাসীদের ভালোবাসায় আমি মুগ্ধ। টানা দুদিন, ২৬ থেকে ২৭ মে লন্ডনে শো করেছি। তাদের উপস্থিতি আমাকে গর্বিত করেছে। আপনারা জানেন, লন্ডন একটি ব্যস্ত শহর, এখানে সময়ের মূল্য অনেক। সেই মূল্যবান সময় প্রবাসীরা আমাদের দিয়েছেন। অনুষ্ঠান উপভোগ করেছেন ২০ হাজার দর্শক।

[৪] তিনি বলেন, দুদিনই কানায় কানায় দর্শকের উপস্থিতি আমাকে এবং আমাদের গর্বিত করেছে। আমি যখন স্টেজে পারফর্ম করছিলাম, সবাই আমার গান গাইছিলেন। এ মুহূর্ত ভোলার নয়। এমন ভালোবাসায় যারা আমাকে সিক্ত করেছেন, তাদের সবাইকে আমার হৃদয় থেকে ভালোবাসা ও শ্রদ্ধা।

[৫] ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল লন্ডন’ ব্যানারে একটি আয়োজনে অংশ নেন জায়েদ খান। একই অনুষ্ঠানে পারফর্ম করেন নগরবাউল জেমস, প্রীতম হাসান, প্রতীক হাসান, সাব্বির জামান, দোলা, তৌহিদ আফ্রিদিসহ অনেকে।

[৬] আগামী ২ জুন দেশে ফিরবেন জায়েদ খান। এরপর কানাডা ও যুক্তরাষ্ট্র মাতাতে আবারও দেশ ছাড়বেন তিনি।

এসসিডি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়