শিরোনাম
◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ ◈ ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ মিলবে ৪০ লাখ টাকা ◈ তানজিদের সেঞ্চুরি, তাসকিনের ঝলক—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ◈ কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, একজন আহত ◈ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান ◈ ২ হাজার কোটি টাকায় সৌদি আরব থেকে জরুরি ভিত্তিতে বাড়তি জ্বালানি কিনছে সরকার ◈ ভোজ্যতেল সংকটের আশঙ্কা নেই, নজরদারি বাড়াবে সরকার ◈ দেশের ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার ◈ নিউজিল্যান্ডকে হা‌রি‌য়ে ‌টি-‌টো‌য়ে‌ন্টি সিরিজ শুরু দক্ষিণ আফ্রিকার  ◈ এল‌চে‌কে ৪-১ গো‌লে হারা‌লো রিয়াল মা‌দ্রিদ

প্রকাশিত : ১৬ মে, ২০২৪, ০৪:৩১ দুপুর
আপডেট : ১৬ মে, ২০২৪, ০৪:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরিবারের বাঁধার মুখে জোভান-আইশার প্রেম!

শিমুল চৌধুরী ধ্রুব: [২] অভিনেতা ফারহান আহমেদ জোভান ও আইশা খান চুটিয়ে প্রেম করছেন। কিন্তু সেখানে বাঁধা হয়ে দাড়িয়েছে দুজনার পরিবার। তবে তা তাদের বাস্তব জীবনে নয়। ‘থেমে যেতে নেই’ নামের নতুন একটি নাটকে দেখা যাবে এমন গল্প। এটি পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিংকু। রঙ্গন এন্টারটেইনমেন্টের ব্যানারে এটি প্রযোজনা করেছেন জামাল হোসেন।

[৩] প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানানো হয়, বৃহস্পতিবার (১৬ মে) এটি প্রচারে আসবে। এরইমধ্যে নাটকটির ট্রেলার প্রকাশ হয়েছে। নির্মাতা জানান, মিষ্টি একটা প্রেম-ভালোবাসার গল্পের নাটক এটি। যেখানে একটি ছেলে ও মেয়ের প্রেমে বাঁধা হয়ে দাঁড়ায় পরিবার। মেয়েটির ঠিক যখন বিয়ের জন্য পরিবার থেকে চাপ সৃষ্টি হয় তখন প্রেমিক ছেলেটা কেমন পরিস্থিতি পার করে সেটি এ নাটকে দর্শক দেখতে পাবে।

[৪] উল্লেখ্য, ‘তখন যখন’, ‘প্রথম ভালোবাসা’, ‘কিছু কথা বাকী’সহ গেল ঈদে প্রচারিত কয়েকটি নাটকে অভিনয় করে প্রশংসিত হন জোভান। ভিউ দৌড়েও এগিয়ে ছিলেন তিনি।

[৫] এদিকে, অভিনেত্রী আইশা খানও নিয়মিত কাজ করছেন। সম্প্রতি রঙ্গন এন্টারটেইনমেন্টে ‘মায়াবিনী’ শিরোনামে তার একটি নাটক প্রচারে এসেছে।

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়