শিরোনাম
◈ অব‌হেলায় ২৪ কার্টন পড়ে আছে মানবাধিকার কমিশনে, ঝুঁকিতে গুম কমিশনের স্পর্শকাতর তথ্যপ্রমাণ ◈ পিএসএলে কোনও চুক্তিই হয়নি! তাহলে কেন মুজারাবানিকে নিষেধাজ্ঞা? যুক্তি দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড ◈ ডোপিংয়ে ‘ক্যাটেগরি এ’-তে ভারত, ভাবমূর্তিতে ধাক্কা, বাড়লো আন্তর্জাতিক নজরদারি ◈ সাতসকালে ভূমিকম্প : রাজধানীসহ দেশজুড়ে কম্পন অনুভূত ◈ জ্বালানি তেলের দাম বাড়ায় বছরে গ্রাহকের অতিরিক্ত ব্যয় প্রায় ১১ হাজার ২৫৪ কোটি টাকা ◈ আকাশসীমা নিয়ন্ত্রণে আধুনিক যুগে বাংলাদেশ ◈ ইরান যুদ্ধের প্রভাব, রেমিট্যান্স হ্রাসে চাপে পড়তে পারে বাংলাদেশের অর্থনীতি : দ্য ইকোনমিস্ট ◈ মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ প্রণালি পাড়ি দিচ্ছে ইরানি জাহাজ ◈ নেতানিয়াহুকে গ্রেফতারের ইঙ্গিত দিলেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ◈ বিতর্কের পর আবার বদলাচ্ছে পুলিশের পোশাক, রং নির্ধারণ করে মন্ত্রণালয়ে চিঠি

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২৪, ০৯:৫৪ রাত
আপডেট : ২৪ এপ্রিল, ২০২৪, ০৯:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাংবাদিকদের ওপর হামলার নিন্দা জানাই: খসরু

মনিরুল ইসলাম: [২] 'শিল্পী সমিতির নির্বাচিত নেতারা এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা করে ন্যাক্কারজনক ঘটনা সৃষ্টি করেছেন। যেভাবে সাংবাদিকদের ওপর হাত তোলা হয়েছে তা আসলেই নিন্দনীয়। আমি এই ঘটনার নিন্দা জানাই। 

[৩] এভাবেই নিন্দা জানালেন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে দায়িত্ব পালনকারী প্রধান নির্বাচন কমিশনার সম্নিলিত চলচ্চিত্র পরিষদের আহবায়ক খোরশেদ আলম খসরু।

[৪] বুধবার সন্ধ্যায় আলাপকালে তিনি সাংবাদিকদের ওপর হামলার নিন্দা জানান। 

[৫] তিনি বলেন, কোন একজন সাংবাদিক কোন ভুল করে থাকলে তাকে তাদের সমিতিতে নিয়ে সমস্যার সমাধান করা যেতো। তা না করে উপস্থিত পুরো সাংবাদিকদের ওপর হামলা এটা ঠিক হয়নি। এটা আসলেই নিন্দনীয়। 

[৬] তিনি আরও বলেন, তারা আমার কাছে থেকে শপথ নিবেন বলে সভাপতি মিশা সওদাগর আমাকে বললেন। আমি উপস্থিত ছিলাম। তারা আমার নাম ঘোষণা না করে কাজী হায়াৎ এর নাম ঘোষণা দিলেন। কার ইংগিতে এটা করা হলো জানি না। তবে যদি রেওয়াজ মানা হতো তা হলে বিদায় কমিটির সভাপতি ইলিয়াস কাঞ্চন ভাইয়ের কাছে শপথ নিতে পারতেন। তাও করা হলো না। কেন করা হলো না তারাই বলতে পারবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়