শিরোনাম
◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি ◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন ◈ জুলাই সনদ উপেক্ষা করে সংস্কার প্রস্তাব ‘প্রতারণা’: আইন মন্ত্রী

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২৪, ১২:২৮ রাত
আপডেট : ০৩ এপ্রিল, ২০২৪, ১২:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

'রাজকুমার' এর দ্বিতীয় গান 'বরবাদ' প্রকাশ, গায়কি নিয়ে মিশ্র মন্তব্য

মনিরুল ইসলাম : [২]  'রাজকুমার' সিনেমা ঈদে মুক্তি প্রতীক্ষিত সিনেমার মধ্যে আলোচিত ছিলো । ইতোমধ্যে যার একটি পোস্টার আর একটি গান প্রকাশ পেয়েছে। চলছে আলোচনা। মঙ্গলবার সন্ধ্যায় প্রকাশ পেলো 'বরবাদ' শিরোনামে দ্বিতীয় গান। 

[৩] ছবির পরিচালক হিমেল আশরাফ তার এফবিতে গানটি প্রকাশ করে ক্যাপশন দিয়েছেন ‘রাজকুমার টিম থেকে উপহার। গানটি লিখেছেন সাথে সুর- সংগীত করেছেন  প্রিন্স মাহমুদ। কণ্ঠ দিয়েছেন নতুন গায়ক আলিফ।’

[৪] গানটি প্রকাশের পর সাড়া ফেলেছে। তবে গায়কি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ লিখেছেন,'এই গানটা জেমসের গলায় ভালো মানাইতো'।  কেউ আবার লিখেছেন' একদম আতিফ আসলাম এর মতই কন্ঠ'। কেউ লিখেছেন, তেমন জমেনি। আবার প্রশংশা করেছেন অনেকে। এভাবে চলছে কমেন্টের ঘরে যত মন্তব্য। 

[৫] ‘বরবাদ’ গানের ভিডিওটি চমৎকার চিত্রায়িত হয়েছে। লোকেশন নিয়ে একজন লিখেছেন, গান তো দারুণ লোকেশন তো অসাধারণ মন ছুয়ে গিয়েছে।

[৬] গানের লোকেশন রয়েছে হলুদ সরিষা ক্ষেত,  পাকশী রেলওয়ে স্টেশনের সৌন্দর্য।  আমেরিকার শুটিংয়ের দৃশ্য। গানে  নায়িকা কোর্টনি কফির সঙ্গে শাকিবের প্রেম রসায়ন  ফুটিয়ে তোলা হয়েছে। সাথে   বিরহ । কারণ এই গানের মূল বাণীতে রয়েছে বিরহের কথা। তবে ভালোবাসার গান। ভালোবাসা- বিরহ গানটিকে অন্যমাত্রা দিয়েছে বলে অনেকেই বলছেন। 

[৭]   ‘রাজকুমার’ পরিচালনা করেছেন হিমেল আশরাফ।  শাকিবের নায়িকা যুক্তরাষ্ট্রের কোর্টনি কফি। ছবিটির প্রযোজক ভার্সেটাইল মিডিয়া কর্নধার স্বপ্নবাজ আরশাদ আদনান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়