শিরোনাম
◈ জুজুর ভয় দেখিয়ে দেশের মানুষকে পিছিয়ে রাখা যাবে না: প্রধানমন্ত্রী ◈ ১০ আগস্টের পর ভিভিআইপি সুবিধা পাবেন না ড. ইউনূস ◈ ছাত্রছাত্রীরা ক্যাম্পাসে আর কোন গুপ্ত রাজনীতি দেখতে চায় না ছাত্রছাত্রীরা: হুইপ বকুল ◈ জুলাই সনদ: সরকারি ও বিরোধীদলের মধ্যে ব্যাপক হইচই ও বাদানুবাদ, অধিবেশন কক্ষ উত্তপ্ত ◈ প্রধানমন্ত্রী সংসদের প্রাণ, তিনি না থাকলে অনেকেই বক্তব্য দিতে চান না: সংসদে চীফ হুইপের স্বীকারোক্তি ◈ বিশ্বকাপের আগে ধাক্কা খেলো নেদারল্যান্ডস ◈ তৃণমূল স্বাস্থ্যসেবায় জোর, বড় নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত দীনেশ ত্রিবেদী, ঢাকায় আসছে নতুন কূটনৈতিক অধ্যায় ◈ নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে দুর্দান্ত জয়ে সি‌রিজ শুরু বাংলা‌দে‌শের ◈ মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে বড় পদক্ষেপের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:৫৩ রাত
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নওগাঁ-২ আসনে নৌকার শহীদুজ্জামান বিজয়ী

মারুফ হাসান: [২] দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের স্থগিত হয়ে যাওয়া নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের নির্বাচনের ভোটগ্রহণ সোমবার শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শহীদুজ্জামান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

[৩] তিনি পেয়েছেন ১ লাখ ১২ হাজার ৬৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র এইচএম আখতারুল আলম ট্রাক প্রতীকে পেয়েছেন ৬৯ হাজার ৪৮৩ ভোট।

[৪] জাতীয় পার্টির প্রার্থী তোফাজ্জল হোসেন লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৭০৮ ভোট, স্বতন্ত্র প্রার্থী মেহেদী মাহমুদ রেজা ঈগল প্রতীকে পেয়েছেন ১ হাজার ৩৮৬ ভোট। সোমবার সব কেন্দ্রের ভোট গণনা শেষে এ ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও নওগাঁ জেলা প্রশাসক মো. গোলাম মওলা। তিনি জানান, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। 

[৫] উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আট দিন আগে গত ২৯ ডিসেম্বর নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী (ঈগল) আমিনুল হক মারা গেলে ওই আসনের নির্বাচন স্থগিত করে ইসি। পরবর্তী সময়ে গত ৮ জানুয়ারি ওই আসনের নির্বাচনের নতুন তফসিল ঘোষণা করা হয়। 

[৬] নওগাঁ-২ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫৬ হাজার ১৩২। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৭ হাজার ৫৭২ জন এবং নারী ভোটার ১ লাখ ৭৮ হাজার ৫৫৯ জন। ১২৪টি ভোটকেন্দ্রে ৭০৬টি ভোটকক্ষে ভোটগ্রহণ করা হয়। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়