শিরোনাম
◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী 

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০২৩, ০৫:৩৩ বিকাল
আপডেট : ১১ ডিসেম্বর, ২০২৩, ০১:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্ধারিত সময়ের আগেই শুনানি শেষ করার অভিযোগ, প্রার্থীকে হাইকোর্টে যেতে বললেন ইসি 

এম এম লিংকন: [২] রোববার (১০ ডিসেম্বর) রাজধানীর নির্বাচন ভবনের অডিটরিয়াম শুনানিতে অংশ নিতে না পেরে টাঙ্গাইল-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী আনিসুর রহমান বুলবুল সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, শুনানি না করে তাকে পুলিশ দিয়ে বের করে দেওয়া হয়েছে। 

[৩] বুলবুল বলেন, আমি শুনানির আধাঘণ্টা আগে এসেছি। আমি ভিতরে যাওয়ার পর আমাকে বলা হলো আপনার হেয়ারিং হয়ে গেছে। আমার সাংবিধানিক অধিকার ক্ষুণ্ন করা হয়েছে। প্রথমে জেলাতে আমার সাথে প্রতারণা করা হয়েছে। এখানেও ঠিক একই অবস্থা করা হলো। আমি তাকে বিনীত অনুরোধ করার পরও তারা বললো না, হবে না।

[৪] তার শুনানি ১২টায় ছিল জানিয়ে তিনি বলেন, কিন্তু প্রধান নির্বাচন কমিশনার  বললো নো, আপনি হাইকোর্টে যান। আমার সময়ের আগে কেন তারা হেয়ারিং করলো প্রশ্ন রাখেন তিনি। সিইসি বলেছেন-আপনার শুনানি আগেই হয়ে গেছে। গেট আউট, আপনার আইনজীবী সময়ের জন্যও কিছু বলেননি। এরপর পুলিশ দিয়ে আমাকে বের করে দিয়েছেন। এটা ষড়যন্ত্র করে করা হয়েছে। আমি হাইকোর্টে যাব। আমি বলেছি আমার মৌলিক অধিকার ক্ষুণ্ন করা হয়েছে। 

[৫] নিজ আসনের শতকরা একভাগ ভোটারের সমর্থন যুক্ত স্বাক্ষরে গড়মিল থাকায় তার  নমোনয়ন বাতিল করেন রিটার্নিং অফিসার। সম্পাদনা: সমর চক্রবর্তী

  • সর্বশেষ
  • জনপ্রিয়