শিরোনাম
◈ বিদ্যুৎ-গ্যাস ঘাটতিতে থমকে যাচ্ছে শিল্প উৎপাদন, চাপ বাড়ছে অর্থনীতিতে ◈ রামেক হাসপাতালে শিশু মৃত্যুর রেকর্ড: তিন মাসে ৮৭১ জনের প্রাণহানি ◈ আমি আগে কইছিলাম, গরিবের কেউ নেই, অহন দেখি বিচার অইবো, দেখার অপেক্ষায় আছি: তনুর বাবা ◈ যুক্তরাষ্ট্রে দুই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় সন্দেহভাজন একজন গ্রেপ্তার: ওয়াশিংটন ডিসি দূতাবাসের বিবৃতি ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ ভ্রমণ সতর্কতা জা‌রি ক‌রে‌ছে অ্যামনেস্টি ও মানবাধিকার সংস্থাগুলো ◈ রাজশাহীতে শিক্ষিকা বনাম বিএনপি নেতার কাণ্ড নেপথ্যের ঘটনা নিয়ে যা জানাগেল ◈ দুই দিন পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট ◈ খাবার ও পানির সংকটে কঙ্কালসার ইউক্রেনীয় সেনারা, পদ হারালেন শীর্ষ কমান্ডার ◈ আজমির শরিফে শাহরুখকে নিয়ে কী ঘটেছিল, জানালেন দেহরক্ষী ◈ ডিজেলের বড় সরবরাহে স্বস্তি, চট্টগ্রাম বন্দরে ব্যস্ততা

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২৩, ০৩:৩৮ দুপুর
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০২৩, ০৫:২৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাদিক আব্দুল্লাহর প্রার্থিতা বাতিল চেয়ে এমপি জাহিদ ফারুকের আপিল 

এম এম লিংকন: [২] বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবত সাদিক আবদুল্লাহর মনোনয়নপত্র বৈধতার বিরুদ্ধে আপিল করেছেন একই আসনের আওয়ামী লীগের প্রার্থী জাহিদ ফারুক।

[৩] বুধবার (৬ ডিস্ম্বের) নির্বাচন ভবনে এসে আওয়ামী লীগ প্রার্থী জাহিদ ফারুকের পক্ষে মনোনয়নপত্রে সমর্থনকারী কে বি এস আহমেদ এ আপিল করেন।

[৪] সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, হলফনামায় অসত্য তথ্য দেওয়ার পরও রিটার্নিং অফিসার স্বতন্ত্র প্রার্থী সাদিক আব্দুল্লাহর মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করেছে।  আমরা বিষয়টি তখন নজরে এনেছিলাম। সেখানে বিষয়টি আমলে  না নেওয়ায় ইসিতে আপিল করা হলো। 

[৫] আপিল শুনানি করে নির্বাচন কমিশন সঠিক রায় দেবেন বলে আশা করছেন তিনি।

[৬] এই আসনে আওয়ামী লীগ প্রার্থী জাহিদ ফারুকসহ আট প্রার্থীর মনোনয়নপত্র বৈধ  ঘোষণা করেছে রিটার্নিং অফিসার। সম্পাদনা: সমর চক্রবর্তী

  • সর্বশেষ
  • জনপ্রিয়