শিরোনাম
◈ বিএনপি ক্ষমতায় আসায় আওয়ামী লীগে স্বস্তি, অপেক্ষা সবুজ সংকেতের ◈ দে‌শের বি‌ভিন্ন জায়গায় চল‌ছে মবসন্ত্রাস, মববিরোধী সরকার কি এসব নিয়ন্ত্রণ করতে পারবে? ◈ সেনাবাহিনীর ৬ উচ্চ পদে রদবদল, কোন দায়িত্বে কে ◈ ছোট বেলায় স্পেনের বয়স‌ভি‌ত্তিক দ‌লে খেলার প্রস্তাব পেয়েছিলেন মেসি ◈ এলএনজি আকারে গ্যাস আনার পরিবর্তে ভোলায় গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করবে সরকার ◈ এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর ইফতারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ◈ মোহাম্মদপুর ও আদাবরে সাঁড়াশি অভিযানে ৯৫ জন গ্রেফতার ◈ ইরানের পেস্তা রপ্তানি সাফল্য: ৯ মাসে ৭৩০ মিলিয়ন ডলার আয়! ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ: পা‌কিস্তান দ‌লের চার পা‌শে বিপদ ঘোরা‌ফেরা কর‌ছে ◈ বিশ্বকাপের প‌রে মরক্কো ফুটবল দ‌লের দায়িত্ব নি‌বেন জাভি হার্নান্দেজ!

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২৩, ১২:৩০ রাত
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০২৩, ০৬:৪৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩৩ ওসির বদলির তালিকা নির্বাচন কমিশনে, ডিএমপিতে রাখার প্রস্তাব

মাসুদ আলম : [২] দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বদলির নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন।

[৩] প্রথম পর্যায়ে যেসব থানার ওসিদের বর্তমান কর্মস্থলে ছয় মাসের বেশি দায়িত্ব পালন করেছে তাদের বদলি করতে নির্দেশনা দিয়েছে। সেই নির্দেশনা অনুযায়ী ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৫০ থানার ওসির মধ্যে ৩৩ ওসিকে বদলির তালিকা তৈরি করে তা নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে।

[৪] তবে তাদের যেন ডিএমপিতে রাখা হয়, তালিকায় সেই প্রস্তাব করা হয়েছে বলে জানা গেছে। 

[৫] ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার বলেন, নির্বাচন কমিশনারের নির্দেশনায় ডিএমপির ৫০টি থানার মধ্যে যেসব থানার ওসি বর্তমান কর্মস্থলে ৬ মাসের বেশি সময় পার করেছেন, তাদের এই বদলির তালিকায় রাখা হয়েছে। এই তালিকায় ৩৩ ওসি রয়েছে।

বুধবার বা বৃহস্পতিবার নির্বাচন কমিশন থেকে অনুমোদন পাওয়ার পর ওসিদের বদলির আদেশ জারি করা হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়