শিরোনাম
◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা ◈ ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব : ইশরাক হোসেন ◈ সংস্কার, বাণিজ্য ও অভিবাসন: ইইউর সঙ্গে নতুন সম্পর্কের সুযোগ বাংলাদেশের ◈ বাংলাদেশ তার সার্বভৌমত্ব রক্ষা করবে, অন্য দেশের হস্তক্ষেপ চাই না: পররাষ্ট্রমন্ত্রী ◈ পুলিশের কাজে কেউ হস্তক্ষেপ করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নতুন সরকার পছন্দের লোককে বসাবে, এটাই স্বাভাবিক : তাজুল ইসলাম (ভিডিও) ◈ দিল্লি বা ইসলামাবাদ নয়, তারেক রহমানের হাত ধরে নতুন পথে বাংলাদেশ  ◈ ভারতে ‌গি‌য়ে নিজ দ‌ল জিম্বাবু‌য়ের খেলা দেখার মতো অর্থ নেই ভক্তদের

প্রকাশিত : ০৭ জুন, ২০২৩, ০৩:২১ দুপুর
আপডেট : ০৭ জুন, ২০২৩, ০৭:১৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচনে অনিয়ম ও প্রভাব সৃষ্টি করলে ভোট বন্ধ করতে বাধ্য হব: সিইসি

মতবিনিময় সভায় সিইসি

মঈন উদ্দীন, রাজশাহী: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচনে কেউ অনিয়ম ও পেশীশক্তির ব্যবহার করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। বুধবার সকাল ১০ টায় রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে এই সভা অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, নির্বাচন ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) হবে। এটা কঠিন কোনো বিষয় নয়, বরং বেশ সহজ। অকারণে ইভিএম নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না। কেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে। আমরা মনিটরিং করব। ব্যাপক অনিয়ম ধরা পড়লে, প্রভাব সৃষ্টি করলে আমরা ভোট বন্ধ করতে বাধ্য হব।

সভায় প্রার্থীরা তাদের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন। নির্বাচন কমিশনার তাদের অভিযোগ শোনেন এবং সমাধানে নানা পরামর্শ দেন।

রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনার আহসান হাবিব খান, নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম, রাজশাহী রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন, পুলিশ কমিশনার আনিসুর রহমান। সম্পাদনা: জেরিন আহমেদ

প্রতিনিধি/জেএ/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়