শিরোনাম
◈ হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি ব্ক্তব্য, কোন পথে সমাধান ◈ গভীর রাতে লাইভ: সংসদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ৬০ হাজার টন ডিজেল আসছে মালয়েশিয়া থেকে ◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস

প্রকাশিত : ৩১ মে, ২০২৩, ০৭:৩৬ বিকাল
আপডেট : ৩১ মে, ২০২৩, ০৭:৩৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রতিষ্ঠার ২১ বছর পর দেবিদ্বার পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা

মো. শাহিদুল ইসলাম, দেবিদ্বার (কুমিল্লা): বুধবার দুপুরে বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মো. আতিয়ার রহমান তফসিল ঘোষণা করে এক প্রজ্ঞাপন জারি করেন। এই তফসিল ঘোষণার মধ্যদিয়ে দেবিদ্বার পৌরবাসীর ২১ বছরের প্রতিক্ষার অবসান হলো। তফসিল ঘোষণার খবরে আনন্দ ছড়িয়ে পড়ে পুরো পৌর এলাকায়। 

জানা যায়, ২০০২ সালের ১৫ সেপ্টেম্বর দেবিদ্বার পৌরসভা প্রতিষ্ঠা হয়। দেবিদ্বার পৌরসভা গঠনের ২১ বছর পেরিয়ে গেলেও নানা জটিলতায় আটকে ছিল নির্বাচন। এতে পৌরবাসী তাদের কাঙ্খিত নাগরিক সেবা থেকে বঞ্চিত ছিলেন। আমলাতান্ত্রিক জটিলতায় ব্যাহত হচ্ছিল উন্নয়ন। অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান হলো। 

আগামী ১৭ জুলাই ভোট গ্রহণের তারিখ নির্ধারন করে তফসিল ঘোষণা করা হয়। এতে ১৮ জুন মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ, ১৯ জুন মনোনয়নপত্র বাছাই এবং ২৫ জুন মনোনয়নপত্র প্রত্যাহরের শেষ তারিখ নির্ধারন করা হয়। 

দেবিদ্বার পৌরসভায় বর্তমান ভোটার তালিকা অনুযায়ী ভোটার সংখ্যা রয়েছে ৪৪ হাজার ৫শ ৮৭ জন। তার মধ্যে পুরুষ ভোটার রয়েছে ২২ হাজার ৪শ ৯৮ এবং মহিলা ভোটার রয়েছে ২২ হাজার ৮৯ জন। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়