শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২৩, ০৯:২২ রাত
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০২৩, ০৪:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে উকিল আব্দুস সাত্তার ভূঞা জয়ী

উকিল আব্দুস সাত্তার ভূঞা জয়ী

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপ নির্বাচনের বেসরকারী ফলাফল ঘোষণা করা হয়েছে।

জেলা পুলিশের বিশেষ শাখা সূত্রে জানা যায়, প্রাপ্ত ফলাফল অনুযায়ী উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া স্বতন্ত্র প্রার্থী (কলারছড়ি) নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৪৪ হাজার ৮১৭ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্ধি জাতীয় পার্টির প্রার্থী (লাঙ্গল) পেয়েছেন ৯ হাজার ৫শ ৮০ ভোট। এছাড়াও বিএনপির বহিষ্কৃত নেতা সাবেক আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আবু আসিফ আহমেদ স্বতন্ত্র প্রার্থী (মোটারগাড়ি) পেয়েছেন ৩ হাজার ২৩৮ ভোট এবং জাকের পার্টির জহিরুল হক জুয়েল (গোলাপ ফুল) পেয়েছেন ১৪শ ২৭ ভোট।

এদিকে নির্বাচিত হওয়ার পর দেশ ও জনগণের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন উকিল সাত্তার ভূঁইয়া। এসময় তিনি আরোও বলেন, জনপ্রতিনিধি হিসেবে জনগণের কল্যান করার যে সুযোগ থাকে বাইরে থেকে তা সম্ভব হয় না।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) দুই উপজেলার ১৭টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭৩ হাজার ৩১৯। পুরুষ ভোটার ১ লাখ ৯৭ হাজার ৫০৩ ও নারী ভোটারের সংখ্যা ১ লাখ ৭৫ হাজার ৮১৫। এছাড়াও তৃতীয় লিঙ্গের একজন ভোটার রয়েছে।

প্রতিনিধি/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়