শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২৩, ০২:১১ রাত
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২৩, ০৪:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আজ স্পিকারের সঙ্গে বসবেন সিইসি

এম এম লিংকন: দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে আলোচনার জন্য জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে আজ দুপুরে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আইন অনুযায়ী ২৩ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারির মধ্যে এই নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। সোমবার নির্বাচন ভবনে কমিশন সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের জানান, রাষ্ট্রপতি নির্বাচনের প্রধান নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধান নির্বাচন কমিশনার। আর এই নির্বাচনের ভোটার জাতীয় সংসদের সদস্যরা। সংসদে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় তাদের প্রার্থীর রাষ্ট্রপতি হওয়াটা নিশ্চিত। 

জাহাংগীর আলম বলেন, জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে সিইসি সাক্ষাতে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনার পর তফসিল ঘোষণার বিষয়ে জানানো হবে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

এমএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়