শিরোনাম
◈ সিটি করপোরেশন আগে, ধাপে ধাপে ইউপি— আসছে নির্বাচনের রোডম্যাপ ◈ গুলশানে নিজের ফ্ল্যাটে উঠছেন ড. ইউনূস ◈ হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু ◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২৩, ০৯:৩৫ রাত
আপডেট : ২০ জানুয়ারী, ২০২৩, ০১:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চলতি মাসে প্রকল্পটি পাশ হলেও ইভিএমে ভোট গ্রহণ সম্ভব: ইসি আলমগীর

ইভিএম

এম এম লিংকন: চলতি মাসের মধ্যে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রকল্পটি পাশ হলেও জাতীয় নির্বাচনে সর্বোচ্চ ১৫০ আসনে ভোট গ্রহণ সম্ভব বলে মনে করছে কমিশন। কমিশন বলছে, মধ্য জানুয়ারি বা এই মাসের মধ্যে প্রকল্পটি পাশ না হলে ১৫০ আসনে ইভিএম ভোট গ্রহণের প্রস্তুতি নেওয়া কঠিন হবে। সামনে কমিশন সভায় ইভিএম নিয়ে আলোচনার পর এই বিষয়ে বিস্তারিত জানাতে পারবে কমিশন। এই মুহূর্তে কমিশনের কাছে রয়েছে ৭০- ৮০ আসনে ভোট করারমতো ইভিএম।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।

পরিকল্পণা মন্ত্রণালয় সূত্রে জানান যায়, সামনে একনেক সভায় উঠছে ইভিএম প্রকল্পটি। তবে, দুই লাখ ইভিএম কেনার প্রকল্প ইসি জমা দিলেও শেষ পর্যন্ত কি পরিমান পাশ হবে তা এখনো বলা যাচ্ছে না।

আগের একনেক সভার আগে পরিকল্পনা মন্ত্রী বলেছিলেন, ইভিএম কেনার প্রকল্পটি আলোচনায় থাকবে। তবে, সভা শেষে তিনি জানান, প্রধানমন্ত্রী এই বিষয়ে আগ্রহ প্রকাশ না করায় সেদিন প্রকল্পটি আলোচনায় আসেনি।

ইসি আলমগীর বলেন, নতুন ইভিএমে ভোট গ্রহণ করতে সফটওয়্যাার ইনস্টল, টেকনিক্যাল টিম এবং প্রশিক্ষণসহ বেশ কিছু প্রস্তুতি আগে থেকেই নিতে হয়। প্রকল্পটি ১৫ জানুয়ারির মধ্যে পাশ হলে সর্বোচ্চ ১৫০ আসনে ভোট গ্রহণের প্রস্তুতি নিতে ভালো হতো। তবে এর থেকে ১০-১২ দিন পরেও প্রকল্পটি পাশ হলে সম্ভব। পরিকল্পনা মন্ত্রণালয় এখনও বলছে না এটি পাশ হবে কি হবে না। তাই আমরা এই মহুর্তে এই বিষয়টি নিয়ে পরিষ্কার করতে পারছি না।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে আলমগীর বলেন, মে মাসের মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সীমানা নির্ধারণের কাজ সম্পূর্ণ হবে। পরিসংখ্যান ব্যুরো থেকে জনশুমারি ফলাফর গেজেট আকারে প্রকাশ হলেই এটি আমরা শুরু করবো। আর পরিসংখ্যান এটি প্রকাশ করতে দেরি করলে আমরা পুরনো জনশুমারি নিয়েই কাজ করবো।

৮৫ জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে চাকরিচ্যুত সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বহাল রেখেছে। এরপর এদের আর করনিয় কিছু আছে কি না জানতে চাইলে এই নির্বাচন কমিশনার বলেন, এই বিষয়ে আইনজীবিরা বলতে পারবে।

এমএমএল/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়