শিরোনাম
◈ অর্থনীতিকে গণতন্ত্রায়ণের লক্ষ্যেই এবারের বাজেট: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা

প্রকাশিত : ১০ মার্চ, ২০২৫, ০১:৩৯ দুপুর
আপডেট : ১১ মে, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

বাংলাদেশে নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় যুক্তরাজ্য: সারাহ কুক

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক শেষে কথা বলছেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক

যুক্তরাজ্য বাংলাদেশে একটি নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় বলে জানিয়েছেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

সোমবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন ব্রিটিশ হাইকমিশনার।

ব্রিটিশ হাইকমিশনার বলেন, যুক্তরাজ্য বাংলাদেশে একটি নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায়। যে কোনো সহায়তা দিয়ে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাজ্য। আসন্ন নির্বাচন বিষয়ে ফলপ্রসু আলোচনা হয়েছে।

এ সময় সিইসি বলেন, আমরা যাতে ডিসেম্বরে জাতীয় নির্বাচনের টাইমলাইন মিস না করি সেই বিষয় মাথায় রেখেই প্রস্তুতি নিচ্ছি। ডিসেম্বরে নির্বাচন করতে অক্টোবরে তফসিল দিতে হবে।

তিনি আরও বলেন, তারা আমাদের নির্বাচনের প্রস্তুতি জানতে চেয়েছিল। আমরা সব বলেছি। তারা আমাদের সহায়তা করতে চায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়