শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২৫, ১২:০৬ দুপুর
আপডেট : ০৮ আগস্ট, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্যবসায়ীদের বিরোধিতা সত্ত্বেও চট্টগ্রাম বন্দরে নতুন ট্যারিফ কার্যকর, সেবাচার্জ বেড়েছে গড়ে ৪১ শতাংশ

ব্যবসায়ীদের বিরোধিতার মুখে আজ বুধবার থেকে কার্যকর হচ্ছে চট্টগ্রাম বন্দরের নতুন ট্যারিফ কাঠামো। এর ফলে দেশের প্রধান সমুদ্রবন্দরের সেবা পেতে ব্যবহারকারীদের দিতে হবে গড়ে আগের চেয়ে ৪১ শতাংশ বেশি চার্জ। 

নতুন ট্যারিফ কার্যকরের বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বলেন, আগেই এ ব্যাপারে বন্দরের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল।

এদিকে বর্ধিত ট্যারিফ কার্যকর না করতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে মঙ্গলবার  চিঠি পাঠিয়েছে বন্দর ব্যবহারকারীদের সংগঠন চট্টগ্রাম পোর্ট ইউজার্স ফোরাম। এতে তিন দফা প্রস্তাব দেওয়া হয়েছে। 

ফোরামের আহ্বায়ক আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরীর সই করা চিঠিতে প্রস্তাবের মধ্যে রয়েছে- নতুন ট্যারিফ বাস্তবায়ন আপাতত স্থগিত রেখে বিষয়টি পুনর্বিবেচনার জন্য একটি সময়োপযোগী পর্যালোচনার উদ্যোগ গ্রহণ করা। স্থানীয় শিপিং এজেন্ট, আমদানি-রপ্তানিকারক, জাহাজ মালিক ও ব্যবসায়ী সংগঠনসহ সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে পরামর্শক্রমে যৌক্তিক ও বাস্তবভিত্তিক ট্যারিফ কাঠামো নির্ধারণ করা। বন্দরের কাঠামোগত উন্নয়ন ও পরিচালনার ক্ষেত্রে সেবা-ভিত্তিক এবং অলাভজনক দৃষ্টিভঙ্গি বজায় রাখা। 

Advertisement

এ বিষয়ে চট্টগ্রাম পোর্ট ইউজার্স ফোরামের আহ্বায়ক কমিটির সদস্য ও এফবিসিসিআইর সাবেক পরিচালক আমিরুল হক বলেন, প্রধান উপদেষ্টার দপ্তরে চিঠিটি পাঠানো হয়েছে। আমরা আশা করছি তিনি বিদেশ থেকে ফিরে এসে এ নিয়ে একটি কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। 

প্রধান উপদেষ্টার কাছে পাঠানো চিঠিতে আরও বলা হয়, ট্যারিফ বৃদ্ধির ফলে আন্তর্জাতিক অংশীদারদের মধ্যে আস্থা হ্রাস পাবে এবং চট্টগ্রাম বন্দর আন্তর্জাতিকভাবে একটি অনিশ্চিত ও ব্যয়বহুল গন্তব্য হিসেবে চিহ্নিত হবে। নতুন ট্যারিফ অনুযায়ী জাহাজ ও লজিস্টিকস সেবার ওপর গড় বৃদ্ধির হার ৪১ শতাংশ। যা দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের জন্য এক গুরুতর উদ্বেগের কারণ। বড় পরিসরের ট্যারিফ আমদানি-রপ্তানি ব্যয় বহুলাংশে বাড়িয়ে দেবে। বিশেষ করে রপ্তানি খাতের জন্য এ সিদ্ধান্ত আত্মঘাতী। 

ট্যারিফ বৃদ্ধির নেতিবাচক দিকগুলো তুলে ধরে চিঠিতে আরও উল্লেখ করা হয়, রপ্তানি পণ্যের ক্ষেত্রে কনটেইনার হ্যান্ডলিং, স্টোরেজ এবং পরিবহন ব্যয় বাড়বে যার ফলে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার ঝুঁকি থাকবে। আমদানি পণ্য বিশেষ করে জ্বালানি, গম, সার ও শিল্পের কাঁচামালের ব্যয় বাড়বে। এর প্রত্যক্ষ প্রভাব দেশের মূল্যস্ফীতির ওপর পড়বে। এ ছাড়া আন্তর্জাতিক শিপিং কমিউনিটির মধ্যে চট্টগ্রাম বন্দরের গ্রহণযোগ্যতা ও আস্থা কমে যাবে। 

  • সর্বশেষ