শিরোনাম
◈ মুক্তিযুদ্ধ-জুলাই গণঅভ্যুত্থান নিয়ে গবেষণায় ৫ থেকে ২৫ লাখ টাকা পর্যন্ত অনুদান: নির্দেশিকা জারি ◈ আ‌র্সেনাল‌কে হা‌রি‌য়ে চার বছর পর ইএফএল কাপ জিতল ম‌্যান‌চেস্টার সি‌টি ◈ ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে জোরালো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ◈ ইন্টারনেট ডোমেইন এক কোটি ডলার! ◈ হরমুজ ইস্যুতে উত্তেজনা, ১০০ ডলার ছাড়াল তেলের দাম ◈ মুস্তাফিজ না থাকায় কলকাতা নাইটরাইডার্সকে কেউ ভয় পাবে না: রবীচন্দন অশ্বিন ◈ পশ্চিম এশিয়ায় যুদ্ধের প্রভাব পাকিস্তান ক্রিকেট লিগে প‌ড়ে‌ছে ◈ যুক্তরাষ্ট্র পাকিস্তানে হামলা করলে ভারতের দিল্লি-মুম্বাই গুঁড়িয়ে দেবে ইসলামাবাদ! ◈ জ্বালানি ঘাটতি ও নিরাপত্তা সংকটে দেশের পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, মালিকদের সতর্কবার্তা ◈ যৌ.ন আকাঙ্ক্ষা বাড়াতে টেস্টোস্টেরন থেরাপি: সমাধান নাকি লাভজনক ব্যবসা?

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২৪, ০৩:৫৭ দুপুর
আপডেট : ২৫ মার্চ, ২০২৪, ১২:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উপজেলায় দলীয় প্রতীকসহ প্রার্থী দিতে আগ্রহীদের তালিকা দিতে ইসির নির্দেশ 

এম এম লিংকন: [২] কাজী হাবিবুল আউয়াল কমিশন বলছে, চেয়ারম্যান/ভাইস চেয়ারম্যান/মহিলা ভাইস চেয়ারম্যান পদে দলীয় প্রতীকসহ অংশগ্রহণের জন্য নিবন্ধিত রাজনৈতিক দলের সভাপতি, সাধারণ সম্পাদক কিংবা সমপর্যায়ের পদাধিকারীর নিকট হতে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির স্বাক্ষরসহ তালিকা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। 

[৩] পাশাপাশি এ সংক্রান্ত তালিকা নির্বাচন কমিশনেও পাঠানোর অনুরোধ করেছে সাংবিধানিক এ প্রতিষ্ঠানটি।

[৪] রোববার ( ২৪ মার্চ)  নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক শরিফুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়। 

[৫] ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, ৮ মে দেশের ১৫২টিতে প্রথম ধাপেসহ মোট চার ধাপে উপজেলা পরিষদের ভোট গ্রহণ হবে।  

[৬] ইতোমধ্যে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ উপজেলাসহ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকে প্রার্থী না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ক্ষমতাসীন দলটি চায়ছে, স্থানীয় সরকারের নির্বাচনে বেশী প্রার্থী অংশ গ্রহণে ভোট পড়ার হার বাড়াতে। 

[৭] আবার দ্বাদশ ভোট বর্জনকরা বিরোধী দল বিএনপি এ ভোটে অংশ  নেবে না তা জানিয়ে দিয়েছে। আবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে কেউ অংশ গ্রহণ করলে তাকে বহিষ্কারের ঘোষণাও দিয়েছে দলটি।  

[৮] সবমিলিয়ে ষষ্ঠ ধাপের উপজেলা পরিষদের ভোট নির্দলীয় প্রতীকেই অনুষ্ঠিত হতে যাচ্ছে। 

[৯] ইসির নিবন্ধিত ৪৪ টি  রাজনৈতিক দলের মধ্যে দ্বাদশ  নির্বাচনে ২৯টি দল অংশ নেয়। বিএনপিসহ সমমনা ১৫টি দল ভোটে অংশ নেওয়া থেকে বিরত ছিল।সম্পাদনা: সমর চক্রবর্তী

এমএল/এসসি/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়