শিরোনাম
◈ আচরণবিধি লঙ্ঘন করে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ◈ পারলো না বাংলাদেশ নারী দল, সিরিজ জিত‌লো শ্রীলঙ্কা ◈ বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক আম্পায়ার মোহাম্মদ আসগর আর নেই ◈ গণপরিবহনে নতুন ভাবনা, ঢাকায় আসছে ট্রাম সার্ভিস ◈ দূরপাল্লার বাসভাড়ার নতুন তালিকা প্রকাশ: কোন রুটে কত বাড়ল জানুন ◈ জনগণকে ক্ষমতায়ন ও তরুণদের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে সরকার: উপদেষ্টা মাহদী আমিন  ◈ নাইজেরিয়ায় ২০২২ সালে অপহরণ ও হত্যার শিকার দুই সেনা সদস্যের দেহাবশেষ চার বছর পর উদ্ধার ◈ জাতিসংঘে বাংলাদেশের বায়োইকোনমি রেজুলেশন গৃহীত ◈ দেশজুড়ে নিরাপত্তা জোরদার, জঙ্গি হামলা নিয়ে ভয়ের কারণ নেই: সিটিটিসি যুগ্ম কমিশনার ◈ যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক: শান্তি আলোচনায় বারবার আশার আলো, কিন্তু শেষ পর্যন্ত অনিশ্চয়তার ঘনঘটা

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০৫:৪৯ বিকাল
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০৫:৪৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রশ্নফাঁসের কোন ঘটনা ঘটেনি, প্রতারক চক্র গুজব ছড়াচ্ছে: ঢাবি উপাচার্য

রিয়াদ হাসান: [২] ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেছেন, তিনদিন ধরে অনলাইন মাধ্যমে একদল প্রতারক চক্র ভর্তিচ্ছু শিক্ষার্থীদের প্রতারিত করার চেষ্টা করছে। বাস্তবে কোনো প্রশ্নফাঁসের ঘটনা ঘটেনি। এই চক্রের মূল কাজ হলো আমাদের ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবক যারা এ সম্পর্কে জানেন না, তাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া। এজন্যই তারা প্রশ্নফাঁসের গুজব ছড়াচ্ছে।

[৩] শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টায় বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

[৪] ঢাবি উপাচার্য বলেন, প্রতারকচক্রের ফাঁদে যেন কেউ কোনোভাবে পা না দেয়, এজন্য আমরা সকলকে সজাগ করার চেষ্টা করেছি। গত কয়েকদিন যাবত আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনীর সাথে আমাদের যোগাযোগ ছিল। গতকাল রাতেও আমি কথা বলেছি। তারাও সজাগ আছে। আমার বিশ্বাস, প্রতারকচক্র ধরা পড়বে তাদের হাতে।

[৫] উপাচার্য আরো বলেন, পরীক্ষা শান্তিপূর্ণভাবে হয়েছে। বেলা ১১টায় ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরে একযোগে পরীক্ষা হয়েছে। গতকাল রাত ও আজ সকালে সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ভর্তি কমিটির সংশ্লিষ্টদের সাথে আমার কথা হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

[৬] উল্লেখ্য, সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা শুরু হয়ে চলে বেলা সাড়ে ১২টা পর্যন্ত। ১০০ নাম্বারের পরীক্ষায় সময় ছিলো ১ ঘণ্টা ৩০ মিনিট। এরমধ্যে ৬০ নম্বরের এমসিকিউ অংশের জন্য বরাদ্দ ৪৫ মিনিট। ৪০ মার্কের লিখিত অংশের জন্য বরাদ্দ ৪৫ মিনিট। দুপুর ১২:৩০ মিনিটে পরীক্ষা সমাপ্ত হয়। সম্পাদনা: কামরুজ্জামান

  • সর্বশেষ
  • জনপ্রিয়