শিরোনাম
◈ অবৈধ গাড়ির মালিক পুলিশ-প্রশাসনের লোকজনও, নিয়ন্ত্রণকারীরাই নামান রাস্তায়: পরিবহন মালিকদের অভিযোগ ◈ অনেক কষ্টে ও‌লি‌সের গো‌লে বেলজিয়ামকে হারাল ফ্রান্স ◈ রাড্ডা ও স্টু‌ডিও ভাঙচু‌রে কেউ মামলা করেনি - অজুহাতে পুলিশ কি দায়িত্ব এড়াতে পারে?   ◈ তুরস্কের মাঠে মানচিনির ইতালির জয় ◈ বাংলা‌দে‌শের মারুফা‌কে নি‌য়ে অস্ট্রেলিয়ার বাড়‌তি ভয় ◈ বাংলাদেশের বিপক্ষে সিরিজে অ‌স্ট্রেলিয়া নারী দ‌লে অনিশ্চিত অধিনায়ক  ◈ বিশ্বের ১১৪ দেশের স্কুলে মোবাইল নিষিদ্ধ, বাংলাদেশে কী হবে? ◈ মালয়েশিয়ার হালাল মেলায় বড় সাফল্য, ২০ লাখ ডলারের অর্ডার পেল বাংলাদেশি প্রতিষ্ঠান ◈ কয়লাভিত্তিক প্রকল্পে চীনের ‘না’, ঝুলে আছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট ◈ মুক্তিপণ থেকে প্রতিশোধ, নানামুখী কারণে বাড়ছে অপহরণ

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২৬, ১২:০৯ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

আচরণবিধি লঙ্ঘন করে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন

স্পোর্টস‌ ডেস্ক: আচরণবিধি লঙ্ঘনের দায়ে নাহিদা আক্তার ও শারমিন সুলতানাকে শাস্তি দিয়েছে আইসিসি। লেভেল-১ লঙ্ঘনের দায়ে ম্যাচ ফির ১০ শতাংশ করে জরিমানা করা হয়েছে তাদের। সেই সাথে তাদের নামের পাশে যোগ হয়েছে একটি করে ডিমেরিট পয়েন্ট। গত ২৪ মাসে এটিই তাদের প্রথম অপরাধ।

গত বুধবার রাজশাহীতে শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ নারী দল। সেই ম্যাচে লঙ্কান ব্যাটার চামারি আতাপাত্তুকে আউট করে প্যাভিলিয়নের দিকে ইশারা করে ‘সেন্ড-অফ’ দেখান নাহিদা। যার কারণে তার বিরুদ্ধে আইসিসির ২.৫ ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। এই ধারা অনুযায়ী, কোনো ব্যাটার আউট হওয়ার পর তাকে খেপিয়ে তোলা বা বিদ্রুপ করে কোনো অঙ্গভঙ্গি করা যাবে না। --- ডেইলি ক্রিকেট

অন্যদিকে বাংলণাদেশের ব্যাটিং ইনিংসের ১৬তম ওভারে এলবিডব্লিউ হওয়ার পর আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি হতাশা প্রকাশ করেন। তার ব্যাটের দিকেও ইশারা করেন এবং মাঠ ছাড়তে দেরি করেন। যার কারণে তার বিরুদ্ধে আইসিসির ২.৮ ধারা লঙ্গনের অভিযোগ আনা হয়েছে। যা আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ বা অসম্মান দেখানোর সাথে সম্পর্কিত।

দুই ক্রিকেটারই তাদের অপরাধ স্বীকার করে নিয়েছেন। সেই সাথে ম্যাচ রেফারি সুপ্রিয়ার রানী দাসের প্রস্তাবিত শাস্তি মেনে নিয়েছেন। তাই আর আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

  • সর্বশেষ