শিরোনাম
◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বশক্তিতে পরিণত হতে পারে: দিনেশ ত্রিবেদী ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৩, ০৮:৩২ রাত
আপডেট : ২০ নভেম্বর, ২০২৩, ০৮:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাবি ইসলামিক স্টাডিজ বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন 

শিক্ষার্থীদের সমস্যা নিরসন করতে চান ড. মোস্তফা কামাল 

অপূর্ব চৌধুরী, জবি: [২] ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মাধ্যমে মেধাবী ও অসহায় শিক্ষার্থীদের সমস্যা নিরসনে কাজ করতে চান বলে জানিয়েছেন অ্যালামনাইটির সাধারণ সম্পাদক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল। তিনি বলেন, আমাদের প্রধান লক্ষ্য থাকবে শিক্ষার্থীদের জন্য ভালো কিছু করার৷ আমরা বিভিন্ন পরিকল্পনা করে সেই অনুযায়ী তাদের জন্য কাজ করবো। 

[৩] ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে সোমবার (২০ নভেম্বর) আমাদেরসময় ডটকমকে এসব কথা বলেন অধ্যাপক ড. মোস্তফা কামাল। 

[৪] নিজের অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকালীন সময়ে যে কয়টি বিভাগ ছিল তার মধ্যে অন্যতম হলো ইসলামিক স্টাডিজ বিভাগ। এই বিভাগটি আমাদের দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সাথে জড়িত। এই বিভাগের শিক্ষার্থীরা কখনো খারাপ কাজের সাথে লিপ্ত হয়েছে এমন নজির নেই৷ সবসময় ভালো কাজ করে থাকেন৷ সেই বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনোনীত হয়ে আমি নিজেকে ধন্য মনে করছি৷ যারা আমাকে নির্বাচিত করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ।

[৫] অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবছর ৫৫ জন শিক্ষার্থীকে ৫ হাজার টাকা করে বৃত্তি দেওয়া হয়েছে। এমন আরও উদ্যোগ থাকবে। 

 [৬] গত ১৮ নভেম্বর (শনিবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ‘তৃতীয় পুনর্মিলনী ও দ্বিবার্ষিক সাধারণ সভা’ শেষে নির্বাচন কমিশন ঢাবি ইসলামিক স্টাডিজ বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন ৫৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেন। 

[৭] এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশিদ। 

[৮] কমিটিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে ড. মুহাম্মদ খাইরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হিসেবে এ. জি. এম. সাদিদ জাহান, প্রকাশনা সম্পাদক ড. মো. ইব্রাহীম খলীল, ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক ড. মোবারক হোসেন এবং নির্বাহী সদস্য হিসেবে অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম ও ড. মোহাম্মদ রেজাউল ইসলাম নির্বাচিত হন। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়