শিরোনাম
◈ তিন বছর পর ফের বৈঠকে বাংলাদেশ-ভারত, দিল্লি যাচ্ছেন ১০ কর্মকর্তা: বাণিজ্য সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ ◈ বাংলাদেশে গাড়ি কারখানা করবে টয়োটা, ২০২৭ সালে শুরু হবে নির্মাণকাজ ◈ কিউ-ক্যাশে সেবা ব্যাহত: ৩০ ব্যাংকের কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক ◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ

প্রকাশিত : ২১ মার্চ, ২০২৩, ০৪:২০ দুপুর
আপডেট : ২১ মার্চ, ২০২৩, ০৪:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোযা ও ঈদ উপলক্ষে ইবিতে ৪০ দিনের ছুটি

ইবি

ইবি প্রতিনিধি: পবিত্র রমজান ও ঈদ-উল-ফিতর উপলক্ষে আগামী ২৩ মার্চ থেকে ৪০ দিনের ছুটিতে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)।

মঙ্গলবার (২১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসান এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানিয়েছেন, 'আসন্ন পবিত্র রমজান, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, ইস্টার সানডে, বাংলা নববর্ষ ১৪৩০, শব-ই-কদর, ঈদ-উল-ফিতর ও মে দিবস উপলক্ষে আগামী ২৩ মার্চ বৃহস্পতিবার হতে পহেলা মে সোমবার পর্যন্ত মোট ৪০ দিন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্লাসসমূহ বন্ধ থাকবে।

তবে ১৬ এপ্রিল রবিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ খোলা থাকবে, এই সময়ে যদি কোন বিভাগ পরীক্ষা গ্রহণ করতে চায় তাহলে করতে পারবে, সেক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগকে পরিবহন অফিসে রিকুইজিশন দিয়ে গাড়ীর ব্যবস্থা করতে হবে।'

এছাড়াও তিনি আরো জানান, পবিত্র রমজানের সময় বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ সকাল ৯ টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলবে। এর মাঝে দুপুর ১ টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত যোহরের নামাজের জন্য বিরতি দেওয়া হবে। তবে, অফিস বন্ধকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের জরুরী সেবাসমূহ (চিকিৎসা, পানি, বিদ্যুৎ, আইসিটি সেল, নিরাপত্তা ও এস্টেট) চালু থাকবে। 

বিশ্ববিদ্যালয়ের হলগুলো বন্ধের বিষয়ে প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ শর্মা জানান, যেহেতু ১৬ এপ্রিল পর্যন্ত অফিসসমূহ খোলা থাকবে তাই প্রাথমিক ভাবে হলগুলোও ওইসময় পর্যন্ত খোলা থাকবে সে হিসেবে আগামী ২৯ এপ্রিল শনিবার থেকে হলগুলো খুলে দেয়া হবে। তবে এর থেকে বেশী সময় পর্যন্ত খোলা বা বন্ধ রাখার বিষয়ে আমরা পরে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবো। 

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ