শিরোনাম
◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ যুক্তরাজ্যে হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন খাতে এক লাখ তরুণকে নিয়োগ দেয়া হবে ◈ ইয়েমেনে হুথিবিরোধী যুদ্ধে ফিরছে আমিরাত, সৌদি আরবের সঙ্গে নতুন সামরিক সহযোগিতা ◈ ৭৬ মি‌নিট পর্যন্ত ১ গো‌লে পি‌ছি‌য়ে থে‌কে ৩-১ এ জিত‌লো পিএস‌জি ◈ দিয়াসের হ্যাটট্রিক, লাইপজিগকে ৬-১ গো‌লে হারা‌লো বায়ার্ন মিউনি‌খ ◈ চীনের প্রভাবের মধ্যে বাংলাদেশের প্রথম অর্থনৈতিক চুক্তি এগিয়ে নিতে চায় জাপান! ◈ লালমনিরহাট সীমান্ত দিয়ে ১২ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ ◈ রিয়াল বে‌তিস‌কে ৫-২ গোলে হারা‌লো বার্সেলোনা

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২৩, ০৬:৩৫ বিকাল
আপডেট : ১২ জানুয়ারী, ২০২৩, ০৯:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২৯ এপ্রিল ঢাবি ভর্তি পরীক্ষা শুরু

ঢাবি

সঞ্চয় বিশ্বাস: ভর্তি পরীক্ষায় আবারও বড় ধরনের পরিবর্তন আনছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। ২০২২-২৩ শিক্ষাবর্ষের নামকরণ করা হয়েছে ‘আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রাম’, যা আগে স্নাতক প্রথম বর্ষ পরীক্ষা ছিল। এবার ট্রানজেন্ডার কিংবা তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের শিক্ষার্থীদের জন্য কোটা নির্ধারণ করা হয়েছে। এবার চার ইউনিটে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। বাংলানিউজ, যুগান্তর

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির সভায় এসব সিদ্ধান্তের পাশাপাশি আগামী ২৯ এপ্রিল থেকে ভর্তি পরীক্ষা শুরুর সুপারিশ করা হয়েছে।

এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। সভায় উপস্থিত বিশ্ববিদ্যালয়ের একাধিক অধ্যাপক, বিভাগের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত করেছে।

সিদ্ধান্ত অনুযায়ী, ২০২২-২০২৩ শিক্ষাবর্ষ থেকে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা পুনর্গঠিত ৪টি ইউনিটের মাধ্যমে অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার পুনর্গঠিত ৪ টি ইউনিট হলো: ১) কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট ২) বিজ্ঞান ইউনিট ৩) ব্যবসায় শিক্ষা ইউনিট এবং ৪) চারুকলা ইউনিট।

জানা যায়, ২৯ এপ্রিল চারুকলা ইউনিট দিয়ে শুরু হবে এবারের ভর্তি পরীক্ষা। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষা  ৬ ই মে (শনিবার), বিজ্ঞান ইউনিটের পরীক্ষা ১২ ই মে, ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা ১৩ ই মে অনুষ্ঠিত হবে।  সকল পরীক্ষা সকাল ১১ টা থেকে শুরু হয়ে সাড়ে বারোটায় শেষ হবে। শিক্ষার্থীরা ২৭ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চ পর্যন্ত আবেদন ও ফি জমা দিতে পারবে।
 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক এবং বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান জানান, আগামী ২৯ এপ্রিল থেকে পরীক্ষা শুরুর সুপারিশ করা হয়েছে। আর ৩০ জানুয়ারি একাডেমিক ভর্তি পরীক্ষার সভায় এটি চূড়ান্ত করা হবে।

বিশ্ববিদ্যালয়ের একজন প্রশাসনিক কর্মকর্তা বলেন, পূর্বে থাকা কোটাগুলোর সাথে ট্রানজেন্ডার কিংবা হিজড়া সম্প্রদায়ের শিক্ষার্থীদের জন্য কোটা নির্ধারণ করা হয়েছে। এটি কার্যকর করা হবে তাদের পরিচয়পত্র নিশ্চিত হওয়া সাপেক্ষে।

এসবি২/এনএইচ