শিরোনাম
◈ কোথায়, কীভাবে ও কেন অপ্রতীমকে হত্যা করা হলো, জানাল পুলিশ ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের ৮১তম অধিবেশনে কতজন ও কারা যাচ্ছেন ◈ জাতিসংঘের অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান ◈ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, হত্যার ঘটনা স্বীকার করেছে তারা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ আলোচনায় বসতে ইরানের তিন শর্ত, রিয়াদে হামলা ঠেকাল সৌদি ◈ অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট ◈ ভূগর্ভস্থ পানি তুলতে তুলতে বিপদে ঢাকা, পানির স্তর নেমেছে ৯০ মিটারের নিচে ◈ শাহজালাল থার্ড টার্মিনাল চালুর আগে বড় জট: গ্রাউন্ড হ্যান্ডেলিং, আয় বণ্টন ও বিমানের অর্থ পরিশোধে জট ◈ খুলনায় শিক্ষার্থীকে মারধরের পর মৃত্যু, পাঁচতলা থেকে পড়ে যাওয়ার ঘটনায় রহস্য ◈ রাফিনহার হ্যাটট্রিক, সেভিয়াকে হারা‌লো বা‌র্সেলোনা

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২২, ০৫:০২ বিকাল
আপডেট : ২৭ নভেম্বর, ২০২২, ০৫:০২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তির ৩য় মেধাতালিকা প্রকাশিত 

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়

হাবিবুর রহমান, রবিবা : ২০২১-২০২২ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষা পরবর্তী রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্নাতক ১ম বর্ষের ভর্তির ৩য় মেধাতালিকা প্রকাশিত হয়েছে। মেধাতালিকায় জিপিএ নম্বর ব্যাতীত A ইউনিটে সর্বোচ্চ ৫৪.৫ ও সর্বনিম্ন ৫২.৫, B ইউনিটে সর্বোচ্চ ৫৫ ও সর্বনিম্ন ৫৩ এবং C ইউনিটে সর্বোচ্চ ৫৩.৫, সর্বনিম্ন ৫২.৫ নাম্বারে শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পেয়েছে।

রবিবার (২৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে স্নাতক ১ম বর্ষের ভর্তির ৩য় মেধাতালিকা প্রকাশিত হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ১৮ নভেম্বর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তির ২য় মেধাতালিকা প্রকাশিত হয়েছে। মেধাতালিকায় জিপিএ নম্বর ব্যাতীত A,B,C ইউনিটে সর্বনিম্ন ৫৩ নাম্বারে শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পেয়েছে।

২য় মেধাতালিকা হতে ভর্তি শেষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে এ ইউনিটে ১৮ টি আসন, বি ইউনিটে ৬টি আসন ও সি ইউনিটে ১৪ টি আসন ফাঁকা ছিল।

প্রসঙ্গত, ২০২১-২০২২ শিক্ষাবর্ষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়সহ ২২ টি বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি পদ্ধতিতে অংশ নিয়েছে এবং গুচ্ছ ভর্তি পরীক্ষার আলোকে শিক্ষার্থীদের ভর্তি নিচ্ছে।

২০২১-২০২২ শিক্ষাবর্ষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি, ম্যানেজমেন্ট স্টাডিজ, বাংলা, সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগে ২০০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে।

ফলাফল যাচাইয়ের লিংক  

প্রতিনধি/জেএ

  • সর্বশেষ