শিরোনাম
◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সাক্ষর: ১৯ শতাংশে নামল শুল্ক, তৈরি পোশাকে নতুন সুবিধা ◈ ট্রাম্পের হামলা হুমকির মধ্যে ৩৭ বছরের রীতি ভাঙলেন খামেনি ◈ ইন্টারনেট-টেলিযোগাযোগ নিরবচ্ছিন্ন রাখতে নির্দেশ দিয়েছে ইসি ◈ অবশেষে পিছু হটলো ইসি, ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহার  ◈ যে কারণে এবারের বাংলাদেশ নির্বাচন ঘিরে ভারতের বিশেষ আগ্রহ ও তীক্ষ্ণ নজর ◈ এই নির্বাচন শুধু ক্ষমতা পরিবর্তনের নয়, এটি দেশের ভবিষ্যৎ পুনর্গঠনের নির্বাচন : তারেক রহমান ◈ ক্ষতিপূরণ নয়, আই‌সি‌সি আয় থেকে বাংলাদেশকে পূর্ণ অংশ দেয়ার আশ্বাস দি‌য়ে‌ছে ◈ গণভোটে ‘হ্যাঁ’ জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা ◈ দেশের রিজার্ভে বড় সুখবর ◈ অতীতের ভুল স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাইলেন তারেক রহমান, ভোটের সমর্থনে নতুন অঙ্গীকার

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২২, ১১:৫১ দুপুর
আপডেট : ২৫ নভেম্বর, ২০২২, ১১:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জবিতে মাদারীপুর জেলা ছাত্রকল্যাণ কমিটি গঠন

অপূর্ব চৌধুরী, জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মাদারীপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. মিরাজ হোসাইন ও সাধারণ সম্পাদক পদে ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী তামিম ইকবাল দায়িত্ব পেয়েছেন।

শুক্রবার (২৫ নভেম্বর) সংগঠনের উপদেষ্টাদের এক সভায় এই কমিটির অনুমোদন দেয়া হয়।

দীর্ঘদিন পর কমিটি পেয়ে সভাপতি মো. মিরাজ হোসাইন বলেন, আমাদের জেলার শিক্ষার্থীরা অনেক দিক থেকেই অবহেলিত। ঢাকায় এসে পড়াশুনা করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হয়। আমি চেষ্টা করবো সবার সমস্যায় পাশে থাকার। উপদেষ্টাদের আমি ধন্যবাদ জানাই।

সাধারণ সম্পাদক তামিম ইকবাল বলেন, মাদারীপুর জেলা হিসেবে প্রসিদ্ধ একটা জেলা। আমাদের জেলা সম্পর্কে অনেক মানুষের ধারণা নেই। আমরা চেষ্টা করবো আমাদের জেলার ইতিহাস ও ঐতিহ্য বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে তুলে ধরতে।

প্রতিনিধি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়