শিরোনাম
◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে ◈ কলকাতা-শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ◈ কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা গড়তে এসএমই খাতের সম্ভাবনা কাজে লাগাবে সরকার: প্রধানমন্ত্রী ◈ নেপাল প্রিমিয়ার লিগের ফাইনালে বাংলাদেশের দুই আম্পায়ার, বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডের অভিনন্দন  ◈ ৩৮ ক্রিকেটার পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে, জায়গা হয়নি একাধিক তারকার ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতিতে আইএইএর স্বীকৃতি, অন-সাইট ব্যবস্থায় ঘাটতি পায়নি পর্যালোচনা দল ◈ নড়াইলের বেন্দারচরে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর মিথ্যা, এআই ভিডিও ছড়িয়ে অপপ্রচার: পুলিশ সদরদপ্তর ◈ ঢাকায় এক সপ্তাহে মসলা ও শুকনা ফলের দাম কেজিতে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বৃদ্ধি ◈ গণহত্যার রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশা, তবে রাখাইনে যুদ্ধ ও নিরাপত্তা সংকটে ফিরতে অনিশ্চয়তা ◈ হেপাটাইটিস বি ও সি সংক্রমণে দেশে লিভার ক্যানসারের ৭০–৮০ শতাংশ ঝুঁকি, অধিকাংশ রোগীই জানেন না আক্রান্ত হওয়ার কথা

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২২, ১০:৩৯ দুপুর
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২২, ১০:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চবির মূল ফটকে তালা ঝুলাতে নিষেধাজ্ঞা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

জিল্লুর রহমান, (চবি প্রতিনিধি) : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে প্রশাসন ব্যাতিত অন্য কেউ তালা দিলে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এসএম মনিরুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে শিক্ষার্থীরা যখন-তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ফটক ও পরিবহন দপ্তরসহ এ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য গুরুত্বপূর্ণ অফিস বন্ধ করে দিচ্ছে।

ফলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের পূর্বনির্ধারিত ক্লাস, পরীক্ষা ও সেমিনার আয়োজনে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এছাড়া একাডেমিক ও দাপ্তরিক কাজে ক্যাম্পাসে আগত শিক্ষক, শিক্ষার, কর্মকর্তা, কর্মচারী এবং সেবা প্রার্থীদেরকে খুবই সমস্যায় পড়তে হয়।

এতে করে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়, এবং বিশ্ববিদ্যালয়কে সেশনজটমুক্ত করার লক্ষ্যে গৃহীত পদক্ষেপ বা হয়। এ বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী কিংবা বহিরাগত কেউ যদি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে বিঘ্ন ঘটায় অথবা প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাহলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্টদের বিরুদ্ধে শৃঙ্খলাবিরোধী কাজে জড়িত থাকার অভিযোগে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে।

 

 

বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিপন্থী কাজ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানানো হয় বিজ্ঞপ্তিতে। এ বিষয়ে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এসএম মনিরুল হাসান বলেন, যদি মূল ফটকে তালা দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জড়িত থাকে তাহলে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আর যদি বহিরাগত কেউ জড়িত থাকে তাহলে পুলিশ প্রশাসনের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য বিভিন্ন ইস্যুতে চলতি বছরে ১০ বারেরও অধিক সময়ে মূল ফটকে তালা দেওয়ার ঘটনায় এ সিদ্ধান্ত নিয়েছে চবি কতৃপক্ষ। সম্পাদনা: আল আমিন 

  • সর্বশেষ