শিরোনাম
◈ বছর শেষে বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের ◈ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত ◈ ‘বিএনপিকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলে গ্রেপ্তার হাওয়া নারীর জামিন ◈ জিন্সের প্যান্ট ও অন্তর্বাসে সেলাই করে ১২ কেজি স্বর্ণ পাচার, দুই চীনা যাত্রী আটক ◈ চীনে চাকরির প্রলোভনে ১২ নারীকে নির্যাতন, রাজধানীতে ৫ লাখ ইয়াবা ও বিদেশি মদ উদ্ধার ◈ ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ◈ বাংলাদেশ-জাপানের ৬ সহযোগিতা দলিল স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ দেওয়ার প্রতিশ্রুতি ◈ অলৌকিক ঝুলন্ত পাথরের রহস্য, আসলে কী ঘটেছিল? (ভিডিও) ◈ ‘ডা. জুবাইদার প্রশ্নের উত্তর আমি দিচ্ছি, উনি সরকারের অংশ নন’: তারেক রহমান (ভিডিও) ◈ এক লিটার দুধের উৎপাদন খরচ ৪৪.৮০ টাকা, বিক্রি হচ্ছে ১০০-১১০ টাকায়: নজরদারির সুপারিশ

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২৬, ০৫:২৭ বিকাল
আপডেট : ৩০ আগস্ট, ২০২৬, ০৭:৫২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিক্ষার্থীদের বিদেশযাত্রায় ভিসা জটিলতা নেই: শিক্ষামন্ত্রী

বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়াকে একদম সহজীকরণ করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি দাবি করেছেন, শিক্ষার্থীদের ভিসা পাওয়ার ক্ষেত্রে আগের তুলনায় সব ধরনের জটিলতা ও সমস্যা এখন অনেক কমে এসেছে।

রোববার (৩০ আগস্ট) পররাষ্ট্রমন্ত্রী ও চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে এক ফলপ্রদেশটির বিভিন্ন আন্তর্জাতিক কোম্পানিগুলো বাংলাদেশ থেকে দক্ষ ও প্রযুক্তিজ্ঞানসম্পন্ন শিক্ষিত জনবল নিতে আগ্রহী বলে জানান মন্ত্রী। তিনি বলেন, চীন সফরকালে তাদের শক্তিশালী ‘ইন্ডাস্ট্রি-একাডেমি লিংকেজ’ মডেলটি পর্যবেক্ষণ করা হয়েছে এবং বাংলাদেশও এই কার্যকর মডেলটি সফলভাবে অনুসরণ করতে চায়। এর আওতায় শিক্ষক প্রশিক্ষণ, স্টুডেন্ট এক্সচেঞ্জ, টিচার এক্সচেঞ্জ ও ভাষা কোর্স চালু করা হবে।

সূ বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা জানান শিক্ষামন্ত্রী। এ সময় তিনি দেশের শিক্ষা খাতের উন্নয়নে চীনের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা এবং বিশেষ করে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা (টিভেট) খাতের ব্যাপক প্রসারের কথা তুলে ধরেন।

শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশের শিক্ষা খাতে, বিশেষ করে কারিগরি ও টিভেট সেক্টরে চীনের সঙ্গে একটি মজবুত সম্পর্ক গড়ে তুলতে কাজ চলছে। এ লক্ষ্যেই কারিগরি শিক্ষা সচিবকে সঙ্গে নিয়ে চীন সফর করা হয়েছে।

Advertisement

চীনে শিক্ষার সুযোগ নিয়ে মন্ত্রী জানান, সেখানে বাংলাদেশি ছেলেমেয়েদের জন্য কম খরচে আন্তর্জাতিক মানের পড়াশোনার সুবর্ণ সুযোগ রয়েছে। এমনকি বাংলাদেশের কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তুলনায় কম ব্যয়ে সেখানে কোয়ালিটি এডুকেশন পাওয়া যায় এবং তারা আকর্ষণীয় স্কলারশিপও দিচ্ছে।

এই সহযোগিতার অংশ হিসেবে চীনের যৌথ অংশীদারত্বে বাংলাদেশের শিক্ষকদের প্রশিক্ষণ ও পলিটেকনিক ইনস্টিটিউটগুলোকে সেদেশের রেপ্লিকা হিসেবে গড়ে তোলা হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। এর ফলে দ্রুত সার্টিফিকেট, ট্রেনিং ও ডিপ্লোমা কোর্স শেষ করে শিক্ষার্থীদের দক্ষ করে বহির্বিশ্বের শ্রমবাজারে পাঠানো সম্ভব হবে বলে মনে করেন মন্ত্রী।

ভিসা জটিলতা নিরসনের বিষয়ে আ ন ম এহছানুল হক মিলন বলেন, চীন থেকে আসা ভাষা শিক্ষকদের ভিসা প্রক্রিয়া কিছুটা জটিল ছিল, যা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার পর আরও সহজীকরণের আশ্বাস পাওয়া গেছে।

এছাড়া বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসার বিষয়টি মন্ত্রিসভায় বিষদ আলোচনার পর একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটির সদস্য হিসেবে শিক্ষামন্ত্রী জানান, স্টুডেন্ট ভিসা এখন পুরোপুরি সহজ করা হয়েছে এবং যাতায়াতের ক্ষেত্রে আর কোনো বাধা নেই।

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের সময় শিক্ষা খাতে স্বাক্ষরিত সমঝোতা স্মারকগুলো (এমওইউ) দ্রুত বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি জানান, এ বিষয়ে কাজ করতে ভবিষ্যতে তারা আবারও চীন সফর করবেন এবং খুব শিগগিরই শিক্ষক ও শিক্ষার্থীদের প্রশিক্ষণসহ কর্মমুখী অ্যাকশন-ওরিয়েন্টেড প্রোগ্রাম চালু হবে।

 

  • সর্বশেষ