শিরোনাম
◈ বঙ্গভবনে প্রথম দিনের দাপ্তরিক কাজ শুরু নবনির্বাচিত রাষ্ট্রপতির ◈ প্রাথমিক শিক্ষায় মনিটরিং-জবাবদিহিতায় আসছে নতুন নীতিমালা ◈ রাজধানীতে চিকিৎসকের ওপর হামলার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য ◈ আইসি‌সি র‌্যা‌ঙ্কিং‌, টেস্ট ক্রিকে‌টে বাংলাদেশ এখন ৬ নম্বর দল ◈ রাজনৈতিক মতাদর্শ নয়, সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ চলতি সপ্তাহে সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ ◈ দ্বিতীয় টে‌স্টে নাকাল বাংলাদেশ, টাইগার‌দের বিধ্বস্ত করে জিতলো অস্ট্রেলিয়া ◈ বিডা, বেজা ও পিপিপিএ একীভূত, যাত্রা শুরু ‘ইনভেস্ট বাংলাদেশ’র ◈ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ২৬ আগস্ট ছুটি পাবেন না যারা ◈ একই পরিবারের ৪ জনকে হত্যা, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২৬, ০৪:৪৩ দুপুর
আপডেট : ২৩ আগস্ট, ২০২৬, ০৪:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনিক্যাল এডুকেশনকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী

টেকনিক্যাল এডুকেশনকে প্রধানমন্ত্রী তারেক রহমান সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

রোববার (২৩ আগস্ট) টেকনিক্যাল এডুকেশন ফোরামের এক সেমিনারে তিনি এ কথা বলেন।

 শিক্ষামন্ত্রী বলেন, ভোকেশনাল ট্রেনিং সেন্টারের জন্য কোনো উদ্যোগ নেয়া হয় না। হাজার হাজার লোকের বাইরে যাওয়ার সুযোগ আছে। কিন্তু সুযোগকে আমরা কাজে লাগাতে পারছি না। ইন্ডাস্ট্রি অ্যাকাডেমিয়া লিংকেজ দরকার, এসব নিয়ে শুধু শুনছিই। কিন্তু কোনো বাস্তবায়ন দেখছি না।

এহছানুল হক মিলন বলেন, টেকনিক্যাল এডুকেশনকে কেন সামনের দিকে এগোতে দেয়া হচ্ছে না এটাই প্রশ্ন। আমি নিজেই বুঝি না, আমাদের কারিকুলাম কিভাবে এখনো টিকে আছে। টেকনিক্যাল সেক্টর বাংলাদেশে এখন সবচেয়ে অবহেলিত বিষয়।
 
শুধু তাত্ত্বিক আলোচনা করলেই কোনো পরিবর্তন আসবে না মন্তব্য করে তিনি বলেন, টেকনিক্যাল এডুকেশনকে প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। বুয়েটে আমাদের আরও বাজেট বাড়াতে হবে। কারণ এ প্রতিষ্ঠান এখনো আগের মতোই আছে। নতুন আরও ৪টি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট শুরু করা হচ্ছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়