শিরোনাম
◈ তিন কারণে দেশে বেড়েছে লোডশেডিং ◈ শপিং মল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ ◈ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী চূড়ান্ত হলেও নাম ঘোষণা কাল ◈ বালু থেকে চিপ শিল্পের পথে বাংলাদেশ : ৮ নদীর বালুতে সেমিকন্ডাক্টরের সম্ভাবনা, সংগ্রহ করা হয়েছে ৬৬০০ নমুনা ◈ ২০০ কি.মি.র ভোগান্তি শেষ: যমুনায় ২ নদীবন্দরে বদলে যাচ্ছে উত্তরবঙ্গের অর্থনীতি ◈ আগস্টের ১১ দিনেই রেমিট্যান্স এলো ১৩৯ কোটি ডলার ◈ দীর্ঘমেয়াদি চুক্তিতে যুক্তরাষ্ট্র থেকে ১১৭ কার্গো এলএনজি কিনবে সরকার ◈ বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিল ◈ সি‌রি‌জের প্রথম টেস্টে বৃহস্প‌তিবার বাংলা‌দেশ-অ‌স্ট্রেলিয়া মু‌খোমু‌খি, ৪ পেসার নিয়ে খেলবে টাইগাররা ◈ পুলিশে বড় রদবদল, কমিশনার-ডিআইজি-এসপিসহ বদলি ২৩ কর্মকর্তা

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২৬, ১১:১৩ রাত
আপডেট : ১৩ আগস্ট, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘সমকামিতার’ অভিযোগে ঢাবির হল থেকে ২ শিক্ষার্থীকে বহিষ্কার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলের দুই শিক্ষার্থীকে সমকামিতার অভিযোগে হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার এবং তাদের আবাসিক সিট বাতিল করা হয়েছে। হল প্রশাসনের তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়। বুধবার (১২ আগস্ট) শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান স্বাক্ষরিত পৃথক দুটি নোটিশে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত দুই শিক্ষার্থী হলেন- ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের শিক্ষার্থী আফিফ হাসান নিরব এবং মার্কেটিং বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরিফুল হক শুভ। 

হল প্রশাসনের পৃথক দুটি বহিষ্কার আদেশে বলা হয়েছে, গত ২ আগস্ট তাদের বিরুদ্ধে অভিযোগের পরিপ্রেক্ষিতে হল প্রশাসন তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটি অভিযোগের ঘটনায় তাদের সংশ্লিষ্টতার সত্যতা পেয়েছে এবং বিষয়টিকে বিশ্ববিদ্যালয় ও হলের শৃঙ্খলাবিরোধী হিসেবে উল্লেখ করেছে।

তদন্ত কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে আফিফ হাসান নিরবের ১১৯(গ) নম্বর কক্ষের আবাসিক সিট এবং আরিফুল হক শুভর ১১২(খ) নম্বর কক্ষের আবাসিক সিট বাতিলের পাশাপাশি তাদের শেখ মুজিবুর রহমান হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।

এর আগে হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) আহমেদ আল সাবাহ স্বাক্ষরিত এক চিঠিতে হল প্রাধ্যক্ষের কাছে অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্তের আবেদন জানানো হয়। চিঠিতে দুই শিক্ষার্থীর বিরুদ্ধে ‘গুরুতর অনৈতিক সম্পর্ক (সমকামিতা)’-এর অভিযোগ আনা হয়। অভিযোগের সমর্থনে ছবি ও ভিডিও থাকার কথাও এতে উল্লেখ করা হয়। হল সংসদের আবেদনে অভিযোগ তদন্তে কমিটি গঠন, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং অভিযুক্ত শিক্ষার্থীদের শাস্তির আওতায় আনার অনুরোধ জানানো হয়েছিল।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়