শিরোনাম
◈ ভ্যানে ট্রাকের ধাক্কা, একই পরিবারের মা-দুই সন্তানসহ নিহত ৪ ◈ এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা ◈ বন্যা পরিস্থিতি মোকাবিলায় ১১ জেলায় বিজিবি মোতায়েন ◈ ড্যাপ বাস্তবায়নে রাজউক চেয়ারম্যান ও দুই সচিবকে আইনি নোটিশ ◈ প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য সুখবর, বাড়ছে এককালীন ও মাসিক ভাতা ◈ দুই দেশের সমঝোতা ছাড়া শেখ হাসিনার দেশে ফেরা সম্ভব নয়, ফিরলেই গ্রেপ্তার: চিফ প্রসিকিউটর ◈ সাবেক স্পিকারের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে সংসদের আজকের কার্যক্রম স্থগিত ◈ শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন পশ্চিমবঙ্গের মন্ত্রী দিলীপ ঘোষ ◈ মুজিববর্ষে ৯৮২ কোটি টাকা ব্যয় করেছে তৎকালীন সরকার: অর্থমন্ত্রী ◈ হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

প্রকাশিত : ১২ জুলাই, ২০২৬, ০৬:০৩ বিকাল
আপডেট : ১২ জুলাই, ২০২৬, ০৬:১৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য সুখবর, বাড়ছে এককালীন ও মাসিক ভাতা

প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য বড় ধরনের আর্থিক সুবিধা ঘোষণা করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এখন থেকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা আগের চেয়ে দ্বিগুণ হারে এই আর্থিক সহায়তা পাবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) শাহীনা ফেরদৌসী জানিয়েছেন, ২০২৬ সাল থেকে যারা বৃত্তি পরীক্ষা দিয়ে নির্বাচিত হবে, তারা এই বর্ধিত হারে আর্থিক সুবিধা লাভ করবে।

বর্তমানে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত একজন শিক্ষার্থী এককালীন ২২৫ টাকা এবং মাসিক ৩০০ টাকা করে পেয়ে থাকে। অন্যদিকে, সাধারণ ক্যাটাগরিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা এককালীন ২২৫ টাকা ও মাসিক ২২৫ টাকা পায়।

২০২৬ সালের বৃত্তি পরীক্ষা থেকে এই হার দ্বিগুণ করা হচ্ছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা এখন থেকে এককালীন ৪৫০ টাকা এবং মাসিক ৬০০ টাকা পাবে। পাশাপাশি, সাধারণ ক্যাটাগরিতে বৃত্তিপ্রাপ্তরা এককালীন ৪৫০ টাকা এবং মাসিক ৪৫০ টাকা করে পাবে।

প্রাথমিক পর্যায়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের এই সুবিধা পরবর্তী তিন বছর বা অষ্টম শ্রেণি পর্যন্ত কার্যকর থাকে। উল্লেখ্য, সম্প্রতি প্রকাশিত ২০২৫ সালের বৃত্তি পরীক্ষার ফলে সারা দেশে মোট ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে ৩২ হাজার ৯৬৫ জন এবং সাধারণ বৃত্তি পেয়েছে ৪৬ হাজার ২৮১ জন। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ছাত্র ৩৫ হাজার ৮৯২ জন এবং ছাত্রী ৪৩ হাজার ৩৫৪ জন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়