শিরোনাম
◈ ভ্যানে ট্রাকের ধাক্কা, একই পরিবারের মা-দুই সন্তানসহ নিহত ৪ ◈ এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা ◈ বন্যা পরিস্থিতি মোকাবিলায় ১১ জেলায় বিজিবি মোতায়েন ◈ ড্যাপ বাস্তবায়নে রাজউক চেয়ারম্যান ও দুই সচিবকে আইনি নোটিশ ◈ প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য সুখবর, বাড়ছে এককালীন ও মাসিক ভাতা ◈ দুই দেশের সমঝোতা ছাড়া শেখ হাসিনার দেশে ফেরা সম্ভব নয়, ফিরলেই গ্রেপ্তার: চিফ প্রসিকিউটর ◈ সাবেক স্পিকারের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে সংসদের আজকের কার্যক্রম স্থগিত ◈ শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন পশ্চিমবঙ্গের মন্ত্রী দিলীপ ঘোষ ◈ মুজিববর্ষে ৯৮২ কোটি টাকা ব্যয় করেছে তৎকালীন সরকার: অর্থমন্ত্রী ◈ হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

প্রকাশিত : ১২ জুলাই, ২০২৬, ০৬:১৪ বিকাল
আপডেট : ১২ জুলাই, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অতিবৃষ্টি হলে যে দোয়া পড়তেন মহানবী (সা.)

বৃষ্টি মহান আল্লাহর দান। বৃষ্টিতে সজীব ও প্রাণবন্ত হয়ে ওঠে প্রকৃতি। নবীজি (সা.) বৃষ্টির পানি গায়ে লাগাতেন। উম্মতকেও বৃষ্টির পানি গায়ে লাগানোর জন্য উদ্বুদ্ধ করেছেন। আবার অতিবৃষ্টিতে জনদুর্ভোগ ও জলাবদ্ধতা তৈরি হয়।  তাই তো নবীজি (সা.) অতিবৃষ্টির জনদুর্ভোগ থেকে বাঁচার জন্য দোয়া শিখিয়েছেন।

অতিবৃষ্টি থেকে বাঁচার দোয়া

নবীজি (সা.) অতিবৃষ্টি হলে এ দোয়াটি পড়তেন—

اللَّهُمَّ حَوَالَيْنَا وَلاَ عَلَيْنَا، اللَّهُمَّ عَلَى الآكَامِ وَالظِّرَابِ، وَبُطُونِ الْأَوْدِيَةِ، وَمَنَابِتِ الشَّجَرِ

উচ্চারণ: আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। আল্লাহুম্মা আলাল-আকামি ওয়াযযিরাবি ওয়াবুতুনিল আওদিয়াতি, ওয়ামানাবিতিশ শাজার। (বুখারি: ৯৩৩)

অর্থ: ‘হে আল্লাহ! আমাদের পার্শ্ববর্তী এলাকায় বর্ষণ করুন, আমাদের ওপর নয়। হে আল্লাহ! উঁচু ভূমিতে, পাহাড়ে, উপত্যকার কোলে ও বনাঞ্চলে বর্ষণ করুন।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়