শিরোনাম
◈ বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী ◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি ◈ গঙ্গা চুক্তি নবায়ন ও তিস্তা প্রকল্পে অগ্রগতি: সংসদে পররাষ্ট্রমন্ত্রীর কৌশলগত বার্তা ◈ কার্য উপদেষ্টা কমিটির বৈঠক: ১০ সেপ্টেম্বর শেষ হবে সংসদের তৃতীয় অধিবেশন ◈ নিম্নমানের কাজ রুখতে ৩০ প্রকল্পে সমস্যা চিহ্নিত, ব্যবস্থা নেওয়ার নির্দেশ ◈ শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সহযোগিতা জোরদার হলে বাড়বে কর্মসংস্থান ও দক্ষ মানবসম্পদ: মাহ্দী আমিন ◈ ট্রেজারি বেঞ্চে আসনবিন্যাসে পরিবর্তন: ফখরুলের স্থানে সালাহউদ্দিন ◈ যুবলীগের পরশ ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ◈ সংসদে চরম হট্টগোল, ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার (ভিডিও)

প্রকাশিত : ১২ জুলাই, ২০২৬, ০৬:৪৫ বিকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভ্যানে ট্রাকের ধাক্কা, একই পরিবারের মা-দুই সন্তানসহ নিহত ৪

রতন কুমার রায়,ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারী জেলার জলঢাকা-ডোমার মহাসড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা ও দুই সন্তানসহ চারজন নিহত হয়েছে। এঘটনায় গুরুতর আহত অবস্থায় সাইদুল নামে  একজনকে রংপুর মেডিকেল কলেজে প্রেরন করা হয়।

রবিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার মটুকপুর ইউনিয়নের নদীয়াপাড়া (একবট)এলাকায় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। একই পরিবারের তিনজনের নিহতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতরা হলো,নদীয়া পাড়া এলাকার প্রদীপ রায়ের স্ত্রী প্রতিমা রানী(২৮) ও তার দুই সন্তান বিপাসা রানী(৮) এবং যাদব(৫)। এ সময় মিথিলা চালক পরিমল চন্দ্রও (৩৬) নিহত হন। নিহত পরিমল নদীয়াপাড়া এলকার অলি বর্মনের ছেলে।

স্থানীয়রা বলেন, দুপুরের দিকে জলঢাকা থেকে ডোমারগামী একটি ট্রাক পেছন থেকে যাত্রীবাহী একটি মিথিলাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মিথিলা চালক পরিমলসহ দুই শিশু ও তদের মা মারা যায়। আহত সাইদুল নামে একজনকে রংপুর মেডিকেলে  প্রেরন করা হয়েছে। রমজান আলী নামে একজন প্রত্যক্ষদর্শী  বলেন,হঠাৎ করেই ট্রাকটি মিথিলার উপর আছড়ে পরে। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যায়। আর দুজনকে আমরা উদ্ধার করে বোড়াগাড়ী হাসপাতালে নিয়ে যাই। স্থানীয়রা আরো জানান, এই রাস্তাটি সরু হওয়ার কারনে প্রতিনিয়ত এখানে প্রানহানীর মত দুর্ঘটনা ঘটছে।রাস্তাটি প্রশস্থ করা জরুরী। রাস্তাটি প্রসস্থ না করলে দুর্ঘটনা আরো বাড়তেই থাকবে।

নিহত প্রতিমার ননদ বাসন্তী রানী বলেন,বৌদির পিসির ছেলের বিয়েতে বোড়াগাড়ীর শিয়ালডাঙ্গি যাওয়ার পথে ট্রাকের চাকায় পিষ্ট হযে বৌদি ও দুই ভাতিজা-ভাজতি মারা যায়।

ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর মেডিকেল অফিসার ডা:মাহমুদুল হাসান বলেন, দুইজন শিশু এখানে আসার পর মারা যায়। আর দুজনকে মৃত অবস্থায় এখানে নিয়ে আসা হয়েছে।

ডোমার থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। লাশ পরিবারের কাছে আইনী প্রক্রিয়া শেষে হস্তান্তর করা হয়। নিহতের পরিবারের লোকজন দাহ শেষে মামলা করবেন বলেও তিনি জানিয়েছেন। 

  • সর্বশেষ