শিরোনাম
◈ পুলিশের দায়িত্ব কেবল চাকরির পরিচয় নয় বরং জনগণের নিরাপত্তা নিশ্চিত করা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার মামলায় হানিফের মৃত্যুদণ্ড, ৩ আওয়ামী লীগ নেতার আমৃত্যু কারাদণ্ড ◈ সরকারি এলপিজির দাম ৭৭৭ টাকা, কোথায় যায় কারা পায়: ধরাছোঁয়ার বাইরে সাধারণ মানুষ ◈ ভুয়া এনআইডিতে বাংলাদেশি পাসপোর্ট নিচ্ছেন রোহিঙ্গারা, পুলিশ ভেরিফিকেশন ফেরানোর চিন্তা ◈ বাকি টাকা মাগরিবের আগে পাঠান, না হলে বোটে আগুন জ্বালিয়ে দেব: যুবদল নেতার সঙ্গে মৎস্য কর্মকর্তার অডিও ভাইরাল ◈ গাজীপুরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বাসায় হামলা, আহত দম্পতির অভিযোগ মামলা নেয়নি পুলিশ ◈ ৯৯৯-এ কল পেয়ে সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মরদেহ উদ্ধার, পকেটে আইফোন, হাতে ঘড়ি—যেভাবে শনাক্ত হলো ◈ হায়দরাবা‌দে টেনিসের জমিতে মসজিদ গড়ছেন সানিয়া মির্জা, বিতর্ক তুঙ্গে! ◈ হাসিনার পালানোর ভিডিও ধারণ নিয়ে আলোচনায় আসা সাবেক লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার ◈ মির্জা ফখরুলের ছেড়ে দেওয়া আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে

প্রকাশিত : ১০ জুলাই, ২০২৬, ০৩:৪৪ দুপুর
আপডেট : ১৯ জুলাই, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৃত্তির ফল প্রকাশ করা সেই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত 

কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণা ও অনুমোদনের আগেই ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার আংশিক ফলাফল ওয়েব পোর্টালে প্রকাশ করেছিলেন সংশ্লিষ্ট কর্মকর্তা মো. মেহতাব কায়েস। এ ঘটনায় তাকে সাময়িক বরখাস্ত করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব পালনকারী এই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ, যথাযথ নিরাপত্তা প্রটোকল অনুসরণ না করে ফলাফল আপলোডের জন্য প্রয়োজনীয় লিংক তৈরি এবং ওয়েব পোর্টালে ফলাফল প্রকাশের সুযোগ করে দেন তিনি।

এ ঘটনাকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী ‘অসদাচরণ’ হিসেবে বিবেচনা করে শুক্রবার (১০ জুলাই) তাকে সাময়িক বরখাস্তের আদেশ জারি করা হয়েছে।

বরখাস্ত আদেশ অনুযায়ী, ফলাফল আপলোডের দিন অর্থাৎ ৯ জুলাই ২০২৬ থেকে তার বরখাস্ত কার্যকর হবে। তবে বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন।

 

  • সর্বশেষ