শিরোনাম
◈ এশিয়ার যে দেশ সন্তান জন্ম দিলেই ৬৭ লাখ টাকা দেবে! ◈ প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী, মন্ত্রীরা অনুপস্থিত থাকলে মন্ত্রণালয়ের দায়িত্বে যারা থাকবেন ◈ এপিবিএনকে ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা দিয়ে আইনের খসড়া অনুমোদন ◈ অক্টোবরে চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ◈ ৩১তম জলবায়ু সম্মেলন: কূটনীতির কঠিন পরীক্ষায় বাংলাদেশ! ◈ রুবেলের ঘূর্ণিতে বাংলা‌দে‌শের হ‌্যা‌ট্রিক জয় ◈ দ্বিগুণ দামে দুই কার্গো এলএনজি আনছে সরকার ◈ ধানমন্ডি লেক সংস্কারে ৭৫ কোটি টাকার পরিকল্পনা, হচ্ছে ‘নজরুল সরোবর’ ◈ কলকাতায় চরম বিপাকে হাজার হাজার বাংলাদেশি ◈ মক্কা চুক্তিতে বাংলাদেশ আগ্রহী কি না, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ১২ মে, ২০২৬, ০৪:৫২ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আরামবাগ হাই স্কুল অ্যান্ড কলেজ এক্স স্টুডেন্ট ফোরামের সাথে প্রিন্সিপালের সৌজন্য সাক্ষাৎ

আরামবাগ হাই স্কুল অ্যান্ড কলেজ এক্স স্টুডেন্ট ফোরামের উদ্যোগে প্রতিষ্ঠানের প্রিন্সিপাল খান মো: কামরুজ্জামানের সাথে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সাক্ষাৎকালে প্রিন্সিপাল মহোদয় ও এক্স স্টুডেন্ট ফোরামের সদস্যদের মধ্যে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

এসময় প্রিন্সিপাল মহোদয় এক্স স্টুডেন্ট ফোরামের সকল সদস্যকে ধন্যবাদ জানান এবং সাবেক শিক্ষার্থীদের এই সংগঠন গঠনের উদ্যোগকে ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, সাবেক শিক্ষার্থীদের এমন ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম শিক্ষা প্রতিষ্ঠানটির অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ফোরামের নেতৃবৃন্দও স্কুল ও কলেজের সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। পাশাপাশি ভবিষ্যতে শিক্ষাপ্রতিষ্ঠানের কল্যাণে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

আলোচনা শেষে স্কুল প্রাঙ্গণে এক্স স্টুডেন্ট ফোরামের পক্ষ থেকে প্রিন্সিপাল খান মো: কামরুজ্জামানের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত সকলের মধ্যে আন্তরিকতা ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

  • সর্বশেষ