শিরোনাম
◈ এশিয়ার যে দেশ সন্তান জন্ম দিলেই ৬৭ লাখ টাকা দেবে! ◈ প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী, মন্ত্রীরা অনুপস্থিত থাকলে মন্ত্রণালয়ের দায়িত্বে যারা থাকবেন ◈ এপিবিএনকে ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা দিয়ে আইনের খসড়া অনুমোদন ◈ অক্টোবরে চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ◈ ৩১তম জলবায়ু সম্মেলন: কূটনীতির কঠিন পরীক্ষায় বাংলাদেশ! ◈ রুবেলের ঘূর্ণিতে বাংলা‌দে‌শের হ‌্যা‌ট্রিক জয় ◈ দ্বিগুণ দামে দুই কার্গো এলএনজি আনছে সরকার ◈ ধানমন্ডি লেক সংস্কারে ৭৫ কোটি টাকার পরিকল্পনা, হচ্ছে ‘নজরুল সরোবর’ ◈ কলকাতায় চরম বিপাকে হাজার হাজার বাংলাদেশি ◈ মক্কা চুক্তিতে বাংলাদেশ আগ্রহী কি না, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ১২ মে, ২০২৬, ১২:৫১ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার শিক্ষকদের জন্য যে সতর্ক বার্তা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সতর্ক করা হয়েছে। নেতিবাচক পোস্টদাতা শিক্ষকদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার এমন নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

নির্দেশনায় বলা হয়েছে, সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত কতিপয় শিক্ষক সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক পোস্ট করছেন।

তারা সরকার, সরকারি দপ্তর ও সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে কটূক্তি, অপপ্রচার ও আপত্তিকর পোস্ট করছেন কিংবা পোস্ট শেয়ার করছেন। এর ফলে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলে জানিয়েছে অধিদপ্তর। নির্দেশনায় বলা হয়েছে, সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক প্রণীত ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা-২০১৯’ সকল সরকারি কর্মচারীর জন্য প্রযোজ্য। এই নির্দেশিকা অমান্য করা সরকারি চাকরি বিধির সুস্পষ্ট লঙ্ঘন এবং সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা, ২০১৮ অনুযায়ী অসদাচরণের পর্যায়ভুক্ত অপরাধ।

অধিদপ্তরের নির্দেশনায় আরো বলা হয়েছে, যেসব শিক্ষক সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিভিন্ন কটূক্তি, অপপ্রচার এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছেন তাদেরকে চিহ্নিত করে জরুরিভিত্তিতে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ এবং গৃহীত ব্যবস্থা সম্পর্কে এ মন্ত্রণালয়কে অবহিতকরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

  • সর্বশেষ