শিরোনাম
◈ ১৯ বছর ধরে পালাতক ‘পিচ্চি হান্নানের’ সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার ◈ নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জয়ের পথে ভারত ◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত ◈ রিয়ালের পতনে দিশেহারা ইরান, ২০ লাখ রিয়ালে মিলছে না আগের অর্ধেকও ◈ ফ্লাইটে মায়ের মৃত্যু, ওমানের আইনে মরদেহ রেখেই দেশে ফিরতে হলো ছেলেকে ◈ নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে অন্তত ২০, শতাধিক ভারতীয়সহ নিখোঁজ ৪০০ ◈ লেনিন থেকে নেতানিয়াহু : লুকিয়ে দেশ ছাড়ার পর গোপনে ফিরেছেন যে বিশ্বনেতারা ◈ মার্কিন চাপে চরম অর্থনৈতিক সংকটে ইরান, ফের বিক্ষোভের শঙ্কা

প্রকাশিত : ০৪ মে, ২০২৬, ১১:৪১ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আরামবাগ হাই স্কুল অ্যান্ড কলেজের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা, গঠিত হলো এক্স স্টুডেন্ট ফোরাম

আরামবাগ হাই স্কুল অ্যান্ড কলেজের সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে স্কুল প্রাঙ্গণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ১৯৯৪ ব্যাচের মনিরুল ইসলাম নাসির।

সভায় উপস্থিত সাবেক শিক্ষার্থীরা তাদের শৈশব ও কৈশোরের স্মৃতিচারণ করেন এবং পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যে একটি সংগঠন গঠনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় ১৯৯৭ ব্যাচের হাবিবুল্লাহ মাহবুব “আরামবাগ হাই স্কুল অ্যান্ড কলেজ এক্স স্টুডেন্ট ফোরাম” নাম প্রস্তাব করলে উপস্থিত সকলে তা সর্বসম্মতিক্রমে গ্রহণ করেন।

পরবর্তীতে ১৯৯৭ ব্যাচের জাহিদুল ইসলাম জুয়েল সংগঠনের আহ্বায়ক হিসেবে হাবিবুল্লাহ মাহবুবের নাম প্রস্তাব করেন, যা উপস্থিত সকলের সমর্থন লাভ করে। সভায় উপস্থিত সকল সাবেক শিক্ষার্থীকে সংগঠনের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

শেষে সকলকে ধন্যবাদ জানিয়ে সভাপতি সভার সমাপ্তি ঘোষণা করেন।

  • সর্বশেষ