শিরোনাম
◈ স্কুলশিক্ষার্থী অন্তঃসত্ত্বা, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ মামলা ◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ ◈ নেপালে আকস্মিক বন্যায় ব্যাপক ধ্বংসযজ্ঞ, নিহত ৯৫; নিখোঁজ শত শত পর্যটক ◈ ১৯ বছর ধরে পালাতক ‘পিচ্চি হান্নানের’ সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার ◈ নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জয়ের পথে ভারত ◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত ◈ রিয়ালের পতনে দিশেহারা ইরান, ২০ লাখ রিয়ালে মিলছে না আগের অর্ধেকও ◈ ফ্লাইটে মায়ের মৃত্যু, ওমানের আইনে মরদেহ রেখেই দেশে ফিরতে হলো ছেলেকে

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২৬, ০১:৩১ রাত
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিদেশে পড়তে চান? ডাচ স্কলারশিপে মিলছে ২২ হাজার ইউরো পর্যন্ত সহায়তা

বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য সুযোগ দিয়ে থাকে ইউরোপ-আমেরিকার দেশগুলো। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের আগ্রহে থাকা দেশগুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে ইউরোপের নেদারল্যান্ডস। দেশটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য বছরের বিভিন্ন সময় স্কলারশিপ ঘোষণা করে থাকে।

এবার নেদারল্যান্ডসের ইউনিভার্সিটি অব টুয়েন্টি আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপ প্রদান করছে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্কলারশিপের আওতায় স্নাতকোত্তর প্রোগ্রামে পড়ালেখার সুযোগ দিচ্ছে বিশ্ববিদ্যালয়টি, যা ১৯৬১ সালে Technische Hogeschool Twente (THT) হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তীতে ১৯৮৪ সালে ডাচ্ একাডেমিক শিক্ষা আইন পরিবর্তনের জন্য ১৯৮৬ সালে নাম পরিবর্তন করে রাখা হয় ইউনিভার্সিটি অব টুয়েন্টি (টুয়েন্টি বিশ্ববিদ্যালয়)।

সুযোগ-সুবিধা : স্কলারশিপের জন্য নির্বাচিত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় থেকে এক বছরের জন্য সর্বনিম্ন ৩ হাজার ইউরো থেকে সর্বোচ্চ ২২ হাজার ইউরো পর্যন্ত পাবেন।

আবেদনের যোগ্যতা

প্রার্থীকে ২০২৬-২৭ (সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া সেশনে স্নাতকোত্তর প্রোগ্রামগুলোর একটিতে ভর্তি হতে হবে। শিক্ষার্থীর ‘স্টুডেন্ট আইডি’ নম্বর থাকতে হবে। ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে এবং আইইএলটিএস-এ ৬.৫ বা টোয়েফলে ৯০ থাকতে হবে।

আবেদন প্রক্রিয়া

প্রার্থীকে প্রথমে ইউনিভার্সিটি অব টুয়েন্টিতে একটি স্নাতকোত্তর প্রোগ্রাম করার জন্য আবেদন করতে হবে। এরপর ভর্তির জন্য অফার লেটার পেলে প্রার্থীকে স্টুডেন্ট আইডি নম্বর-সহ স্কলারশিপের জন্য আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে এবং এ ব্যাপারে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন।

আবেদনের সময়সীমা : আগ্রহী প্রার্থীরা আগামী ১ মে, ২০২৬ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

 

  • সর্বশেষ