শিরোনাম
◈ জাতীয় কবি কাজী নজরুলের মৃত্যুবার্ষিকী আজ ◈ দুদিন পরেই বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে ◈ স্কুলশিক্ষার্থী অন্তঃসত্ত্বা, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ মামলা ◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ ◈ নেপালে আকস্মিক বন্যায় ভূমিধসে নিহত অন্তত ১৬০, নিখোঁজ ৮ শতাধিক ◈ ১৯ বছর ধরে পালাতক ‘পিচ্চি হান্নানের’ সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার ◈ নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জয়ের পথে ভারত ◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২৬, ০৬:৩২ বিকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডিআইআইটিতে সিএসই ২৫তম ব্যাচের বর্ণাঢ্য নবীন বরণ

২৩তম ব্যাচের আয়োজনে ২৫তম ব্যাচকে বরণ করে নিলো শিক্ষার্থীরা। ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটির (Daffodil Institute of IT) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২৫তম ব্যাচের শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় এক আনন্দঘন ও জাঁকজমকপূর্ণ নবীন বরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠান।

সিএসই বিভাগের ২৩তম ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগ ও আন্তরিকতায় গত ৮ এপ্রিল ২০২৬ তারিখে ড্যাফোডিল প্লাজার ৭১ মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা এই আয়োজনে নতুন ও পুরনো শিক্ষার্থীদের এক প্রাণবন্ত মিলনমেলা তৈরি হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইআইটির অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Bangladesh Freelancing Development Society-এর চেয়ারম্যান ড. তানজিবা রহমান। এছাড়া সিএসই বিভাগের প্রধান মো. ইমরান হোসেন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অতিথিবৃন্দ ও অ্যালামনাইদের বক্তব্যের পাশাপাশি ২৩তম, ২৪তম ও ২৫তম ব্যাচের প্রতিনিধিরা স্বাগত বক্তব্য দেন। এ সময় নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।

পরে অতিথিদের সম্মাননা স্মারক প্রদান ও ফটোসেশন অনুষ্ঠিত হয়। জোহরের নামাজের বিরতির পর শিক্ষার্থীদের অংশগ্রহণে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পর্ব, যা অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে।

“নতুন মুখ, নতুন স্বপ্ন, এক অবিস্মরণীয় পরিবার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানের মধ্য দিয়ে ২৫তম ব্যাচের শিক্ষার্থীরা তাদের শিক্ষাজীবনের এক নতুন ও সম্ভাবনাময় অধ্যায়ে পদার্পণ করে।

  • সর্বশেষ