শিরোনাম
◈ ট্রাম্প-নেতানিয়াহুকে টার্গেট স্নাইপার-ড্রোন করে হামলার পরিকল্পনা, এফবিআইয়ের অভিযানে আটক ৫ ◈ বাংলাদেশি টাকার মান বেড়েছে ভারতীয় রুপির বিপরীতে ◈ সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি খেয়ে বিকেলে সংসদে হাজির হলেন এমপি ◈ ভারত ও মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কৌশলগত বড় পরিবর্তন: ইন্দো-প্যাসিফিক নাম বাদ, নতুন করে ‘ইউএস প্যাসিফিক কমান্ড’ চালু করল পেন্টাগন ◈ হামের টিকাদানে গাফিলতির প্রমাণ মিললে ব্যবস্থা, হজের খরচ কমানো ও তিস্তায় নতুন ব্যারেজ নির্মাণের পরিকল্পনা: প্রধানমন্ত্রী ◈ সংসদে ‘আই হ্যাভ এ প্লান’ এর ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী ◈ ইরান-যুক্তরাষ্ট্রের ‘১৪ দফা’ চুক্তি ফাঁস, সামনে আসছে যুদ্ধবিরতির রূপরেখা ◈ ‘আমরা খালেদা জিয়ার সৈনিক, দেশ ছেড়ে কোথাও যাব না’ ◈ সীমান্ত হত্যা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২৬, ০৫:১৪ বিকাল
আপডেট : ১৪ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রাথমিক বিদ্যালয়ের কমিটিতে রাখতে হবে মাদ্রাসা শিক্ষক, নীতিমালা জারি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম স্বাভাবিক রাখা ও সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে নতুন নীতিমালা জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। রোববার (২৯ মার্চ) মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত প্রজ্ঞাপনে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি গঠন নীতিমালা ২০২৬’ ঘোষণা করা হয়।

নতুন নীতিমালা অনুযায়ী, ১২ সদস্যবিশিষ্ট ব্যবস্থাপনা কমিটিতে মাদ্রাসা বা কওমি মাদ্রাসার একজন শিক্ষককে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে। একইসঙ্গে বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মধ্য থেকেও একজন প্রতিনিধি রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, পূর্বে জারি করা এ সংক্রান্ত সব নির্দেশনা বাতিল করে নতুন এই নীতিমালা কার্যকর করা হলো।

কমিটির কাঠামো

নীতিমালা অনুযায়ী, ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি’ নামে এই কমিটি গঠন করা হবে। এতে থাকবেন—

সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক/ প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত/ চলতি দায়িত্ব) - সদস্য সচিব

সংশ্লিষ্ট বিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের মধ্য হতে মনোনীত একজন বিদ্যোৎসাহী মহিলা অভিভাবক (ন্যূনতম এসএসসি পাশ) - সদস্য

সংশ্লিষ্ট বিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের মধ্য হতে মনোনীতএকজন বিদ্যোৎসাহী পুরুষ অভিভাবক (ন্যূনতম এসএসসি পাশ) - সদস্য

বিদ্যালয়ের একজন জমিদাতা/জমিদাতার উত্তরাধিকারী (যদি থাকেন) - সদস্য

সংশ্লিষ্ট প্রাথমিক বিদ্যালয়ের নিকটবর্তী যেকোনো সরকারি/ বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়/ এমপিওভুক্ত মাদ্রাসা/কওমি মাদ্রাসার একজন শিক্ষক -সদস্য

সংশ্লিষ্ট প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মধ্য হতে নির্বাচিত একজন শিক্ষক প্রতিনিধি- সদস্য

সংশ্লিষ্ট বিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের মধ্য হতে নির্বাচিত দু’জন মহিলা অভিভাবক - সদস্য

সংশ্লিষ্ট বিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের মধ্য হতে নির্বাচিত দু’জন পুরুষ অভিভাবক - সদস্য

ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্য/পৌর এলাকার সংশ্লিষ্ট ওয়ার্ড কমিশনার/সিটি কর্পোরেশনের কাউন্সিলর - সদস্য

সংশ্লিষ্ট বিদ্যালয় ক্যাচমেন্ট এলাকার ১ জন অবসরপ্রাপ্ত সরকারি প্রাথমিক/ সরকারি মাধ্যমিক/ /এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়/মাদ্রাসা/ কওমি মাদ্রাসার শিক্ষক/ সরকারি কর্মকর্তা/ কর্মচারী - সদস্য।

সব মিলিয়ে সভাপতিসহ কমিটির সদস্য সংখ্যা হবে ১২ জন।

সভাপতি নির্বাচনের শর্ত

কমিটির সদস্যদের মধ্য থেকে সভাপতি ও সহ-সভাপতি নির্বাচিত হবেন। তবে প্রধান শিক্ষক, শিক্ষক প্রতিনিধি এবং মাধ্যমিক বা মাদ্রাসা থেকে মনোনীত শিক্ষক প্রতিনিধি সভাপতি বা সহ-সভাপতি হতে পারবেন না।

সভাপতি হতে হলে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। তবে উপযুক্ত প্রার্থী না পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুপারিশে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় মনোনয়ন দিতে পারবে।

পদাধিকারবলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বলে নীতিমালায় উল্লেখ করা হয়েছে। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়