শিরোনাম
◈ জাতীয় কবি কাজী নজরুলের মৃত্যুবার্ষিকী আজ ◈ দুদিন পরেই বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে ◈ স্কুলশিক্ষার্থী অন্তঃসত্ত্বা, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ মামলা ◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ ◈ নেপালে আকস্মিক বন্যায় ভূমিধসে নিহত অন্তত ১৬০, নিখোঁজ ৮ শতাধিক ◈ ১৯ বছর ধরে পালাতক ‘পিচ্চি হান্নানের’ সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার ◈ নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জয়ের পথে ভারত ◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৫, ০৬:২৬ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাভারে ড্যাফোডিল-সিটি ইউনিভার্সিটি সংঘর্ষ: ১,২৫০ জন কে আসামি করে পাল্টাপাল্টি মামলা

সাভারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, হামলা ও শিক্ষার্থী জিম্মির ঘটনায় থানায় পাল্টাপাল্টি মামলা করেছে উভয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সাভার মডেল থানায় দায়ের হওয়া পৃথক দুটি মামলায় ১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১ হাজার ২৫০ জনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয় দুটির প্রশাসনিক কর্মকর্তারা পৃথকভাবে অভিযোগ দাখিল করলে তা মামলা হিসেবে রেকর্ড করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা।

তিনি বলেন, সিটি ইউনিভার্সিটি ও ড্যাফোডিল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ পৃথকভাবে মামলা করেছে। সিটি ইউনিভার্সিটির রেজিস্ট্রার অধ্যাপক মীর আক্তার হোসেন বাদী হয়ে মামলা করেছেন। এ মামলায় ১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১ হাজারজনকে আসামি করা হয়েছে। এছাড়া ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী প্রশাসনিক কর্মকর্তা আফতাব উদ্দিন খান বাদী হয়ে মামলা করেছেন। এতে ২৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মামলা দুটিতে এখন পর্যন্ত কাউকেই গ্রেপ্তার করা হয়নি বলেও জানান ওসি।

এর আগে, সাভারে তুচ্ছ ঘটনার সূত্র ধরে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ আর ভাঙচুরের ঘটনা ঘটে। রোববার (২৬ অক্টোবর) রাত ১২টা থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলে; এতে উভয় বিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হন। সংঘর্ষের সময় সিটি ইউনিভার্সিটি ক্যাম্পাসে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এছাড়া ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১১ শিক্ষার্থীকে সিটি ইউনিভার্সিটি ক্যাম্পাসে আটকে রেখে নির্যাতন করার অভিযোগ উঠেছে। সূত্র: ইত্তেফাক 

  • সর্বশেষ