শিরোনাম
◈ জাতীয় কবি কাজী নজরুলের মৃত্যুবার্ষিকী আজ ◈ দুদিন পরেই বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে ◈ স্কুলশিক্ষার্থী অন্তঃসত্ত্বা, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ মামলা ◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ ◈ নেপালে আকস্মিক বন্যায় ভূমিধসে নিহত অন্তত ১৬০, নিখোঁজ ৮ শতাধিক ◈ ১৯ বছর ধরে পালাতক ‘পিচ্চি হান্নানের’ সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার ◈ নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জয়ের পথে ভারত ◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৫, ১১:০১ রাত
আপডেট : ১০ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সুখবর

জাতীয় বিশ্ববিদ্যালয় অবশেষে বিভিন্ন পরীক্ষার ফি কমানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষার্থীদের আর্থিক অসুবিধা বিবেচনা করে মঙ্গলবার (২৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কক্ষে অনুষ্ঠিত জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বৈঠকে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টরসহ সংশ্লিষ্ট বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন। এতে শিক্ষার্থীদের প্রতিনিধিরাও অংশ নেন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পরীক্ষার ফি কমানোর দাবিতে শিক্ষার্থীরা অভিযোগ ও প্রস্তাব দিয়ে আসছিলেন। তাদের সেই দাবি পর্যালোচনা করেই ফি কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

তারা আরও জানিয়েছে, এ বিষয়ে একটি চূড়ান্ত ঘোষণা আগামী ১৫ নভেম্বরের মধ্যে দেওয়া হবে। কিন্তু ঘোষণার আগে কলেজ অধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারকদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে।

তবে যেহেতু অনেক শিক্ষার্থী চলমান পরীক্ষার জন্য ইতোমধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন, তাই ফি কমানোর এ সিদ্ধান্তটি শিগগিরই কার্যকর হচ্ছে না। এটি কার্যকর হবে অনার্স চতুর্থ বর্ষ, পাশ কোর্স দ্বিতীয় বর্ষ এবং এর পরের সব  পরীক্ষায়।

  • সর্বশেষ