শিরোনাম
◈ জাতীয় কবি কাজী নজরুলের মৃত্যুবার্ষিকী আজ ◈ দুদিন পরেই বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে ◈ স্কুলশিক্ষার্থী অন্তঃসত্ত্বা, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ মামলা ◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ ◈ নেপালে আকস্মিক বন্যায় ভূমিধসে নিহত অন্তত ১৬০, নিখোঁজ ৮ শতাধিক ◈ ১৯ বছর ধরে পালাতক ‘পিচ্চি হান্নানের’ সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার ◈ নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জয়ের পথে ভারত ◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৫, ০৮:৪২ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগামী শিক্ষাবর্ষেও সরকারি-বেসরকারি স্কুলে লটারির মাধ্যমে ভর্তি: শিক্ষা মন্ত্রণালয়

দেশের সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি আগামী শিক্ষাবর্ষেও (২০২৬) লটারি পদ্ধতিতে হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক বিভাগ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মকর্তারা অংশ নেন। সভা শেষে বিকেলে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির সাংবাদিকদের জানান, নানা দিক বিবেচনা করে এবারও স্কুলে শিক্ষার্থী ভর্তি লটারির মাধ্যমেই হবে। খুব শিগগির বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

মাউশির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, অভিভাবকদের একটি অংশ ভর্তি পরীক্ষার দাবি তুলেছিল। কেউ কেউ মানববন্ধনও করেছেন। তবে এখন লটারি পদ্ধতি বাদ দেওয়া সম্ভব নয়। এটা পরিবর্তন করতে হলে অন্তত এক বছর আগে ঘোষণা দিতে হয়। অন্তর্বর্তী সরকার এমন ঝুঁকি নিতে চায় না।

  • সর্বশেষ