শিরোনাম
◈ ওয়াশিংটন–তেহরান ১৪ দফা সমঝোতা স্মারক প্রকাশ করল যুক্তরাষ্ট্র ◈ ব্যাংকিং খাতে ফিরছে সুদিন! ◈ ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত ◈ বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’, জন্ম ১৯৮১ সালে বলে ভাইরাল সেই জামায়াত এমপির বাবা এখনও জীবিত! ◈ ট্রাম্প-নেতানিয়াহুকে টার্গেট স্নাইপার-ড্রোন করে হামলার পরিকল্পনা, এফবিআইয়ের অভিযানে আটক ৫ ◈ বাংলাদেশি টাকার মান বেড়েছে ভারতীয় রুপির বিপরীতে ◈ সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি খেয়ে বিকেলে সংসদে হাজির হলেন এমপি ◈ ভারত ও মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কৌশলগত বড় পরিবর্তন: ইন্দো-প্যাসিফিক নাম বাদ, নতুন করে ‘ইউএস প্যাসিফিক কমান্ড’ চালু করল পেন্টাগন ◈ হামের টিকাদানে গাফিলতির প্রমাণ মিললে ব্যবস্থা, হজের খরচ কমানো ও তিস্তায় নতুন ব্যারেজ নির্মাণের পরিকল্পনা: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২৫, ১০:৩৮ দুপুর
আপডেট : ১৩ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিক্ষার্থীদের জন্য গুগলে ইন্টার্নশিপের বড় সুযোগ, জেনে নিন আবেদনের প্রক্রিয়া

বিশ্বের প্রযুক্তি জায়ান্ট গুগল শিক্ষার্থীদের জন্য ২০২৬ সালের ইউজার এক্সপেরিয়েন্স (ইউএক্স) ডিজাইন ইন্টার্নশিপ প্রোগ্রাম চালু করেছে। ১৩ সপ্তাহব্যাপী এই পূর্ণকালীন ইন্টার্নশিপ অনুষ্ঠিত হবে যুক্তরাজ্যের লন্ডন ও জার্মানির মিউনিখে। 

এই প্রোগ্রামটি বেতনসহ, যেখানে নির্বাচিত শিক্ষার্থীরা গুগলের অভিজ্ঞ ডিজাইনার, গবেষক, ইঞ্জিনিয়ার ও প্রোডাক্ট ম্যানেজারদের সঙ্গে কাজ করার সুযোগ পাবেন। ইন্টার্নশিপ শুরু হবে মে, জুন বা জুলাই ২০২৬ মাসে।

যোগ্যতা

•ব্যাচেলরস বা মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থী হতে হবে।
•ডিজাইন, হিউম্যান-কম্পিউটার ইন্টারঅ্যাকশন, প্রোডাক্ট ডিজাইন, ভিজ্যুয়াল কমিউনিকেশন বা সংশ্লিষ্ট বিষয়ে পড়াশোনা করতে হবে।
•ডিজাইন পোর্টফোলিও থাকতে হবে যা ওয়েব বা মোবাইল প্ল্যাটফর্মের ডিজাইন নীতি প্রদর্শন করবে।
•ফিগমা, অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর, স্কেচসহ ডিজাইন টুল ব্যবহারে দক্ষ হতে হবে।
•ব্যবহারকারী গবেষণা (ইন্টারভিউ বা সার্ভে) পরিচালনার অভিজ্ঞতা।
•পুরো ১৩ সপ্তাহ পূর্ণকালীন কাজের জন্য উপস্থিত থাকতে হবে।

সুবিধা

•বেতনসহ ইন্টার্নশিপ, তাই আর্থিক দুশ্চিন্তা কম।
•আন্তর্জাতিক পরিবেশে পেশাগত দক্ষতা বৃদ্ধির সুযোগ।
•লন্ডন বা মিউনিখে কাজের স্থান বেছে নেওয়ার সুযোগ।
•গুগলের প্রকল্পে বাস্তব অভিজ্ঞতা, উদ্ভাবনী ডিজাইন ও ব্যবহারবান্ধব পণ্য তৈরির দক্ষতা অর্জন।

আবেদনের প্রয়োজনীয় কাগজপত্র

জীবনবৃত্তান্ত (সিভি)
অফিসিয়াল বা আনঅফিশিয়াল ট্রান্সক্রিপ্ট (ইংরেজিতে)

আবেদন যেভাবে: এখানে ক্লিক করে বিস্তারিত তথ্য জেনে শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।  

আবেদনের শেষ তারিখ: ২৪ অক্টোবর ২০২৫। গুগল আবেদনগুলো রোলিং ভিত্তিতে যাচাই করবে, তাই শিক্ষার্থীদের দ্রুত আবেদন করার পরামর্শ দেয়া হয়েছে। সূত্র: আরটিভি 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়