শিরোনাম
◈ মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট সংযোজনের সময় বাড়াল বিআরটিএ, শেষ সময় ৩১ ডিসেম্বর ◈ লন্ডনে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশির বিরুদ্ধে হুলিয়া, ধরিয়ে দিলে ১০ হাজার পাউন্ড পুরস্কার ◈ সেন্টমার্টিন ভ্রমণে নতুন সিদ্ধান্ত, ১ নভেম্বর ওয়েবসাইট নিবন্ধন শুরু হলেও জাহাজ চলবে ৩-৪ নভেম্বর থেকে ◈ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মির্জা ফয়সল বিজয়ী ◈ সরকারি কর্মচারীদের বাসা সাবলেট বন্ধের নির্দেশ, ভাড়াটিয়া সরানোর শেষ সময় ৩১ অক্টোবর ◈ সাঁতারে দ্বিতীয় দি‌নে ৮ রেকর্ড ◈ আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে জাতিসংঘে শেখ হাসিনার আবেদন ◈ কর্ণফুলী নদীতে নির্মিত হচ্ছে দেশের প্রথম চার লেনের ক্যাবল-স্টেইড সেতু ◈ যান্ত্রিক ত্রুটি সারানো হয়েছে, প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান ◈ প্রথম সেটে ধাক্কা, ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশের সোনা জয়

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২৫, ০৯:৫৫ সকাল
আপডেট : ০১ আগস্ট, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ১৬ শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তন, বাদ দেওয়া হলো শেখ পরিবার ও নেতাদের নাম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হয়েছে। এসব শিক্ষা প্রতিষ্ঠানের নাম থেকে শেখ মুজিবুর রহমান, আওয়ামী লীগ নেতা ও তাদের আত্মীয়-স্বজনদের নাম সরিয়ে নতুন নামকরণ করা হয়েছে।

গত ৭ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের বেসরকারি কলেজ শাখা-৬ এর উপসচিব কাজী নুরুল ইসলামের সই করা চিঠিতে এ তথ্য জানানো হয়। 

চিঠিতে উল্লেখ করা হয়েছে, প্রধান উপদেষ্টার কার্যালয়ের পত্র এবং মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

নতুন নামের মধ্যে রয়েছে, নাটোর সদরে বঙ্গবন্ধু শেখ মুজিব কলেজের নাম পরিবর্তন করে নাটোর সদরের চন্দ্রকোলা ডিগ্রি কলেজ, চাঁদপুরের কচুয়ার শেখ মুজিবুর রহমান কলেজের নাম রহিমানগর ডিগ্রি কলেজ, খুলনার দিঘলিয়ার এস এম মোস্তফা রশিদী সুজা গার্লস কলেজের নাম পথের বাজার গার্লস কলেজ এবং মেহেরপুর সদর মহিউদ্দিন ডিগ্রি কলেজের নাম মেহেরপুর পৌর ডিগ্রি কলেজ। ভোলা সদর বাংলাবাজার ফাতেমা খানম ডিগ্রি কলেজের নাম বাংলাবাজার ডিগ্রি কলেজ, তজুমুদ্দিন হোসনেআরা চৌধুরী মহিলা কলেজের নাম তজুমুদ্দিন মহিলা কলেজ, লালমোহন হাজী মো. নুবুল ইসলাম চৌধুরী ডিগ্রি কলেজের নাম লালমোহন ডিগ্রি কলেজ এবং নুরনবী চৌধুরী মহাবিদ্যালয়ের নাম বদরপুর মহাবিদ্যালয় রাখা হয়েছে।

Advertisement

চরফ্যাশনের আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব কলেজের নাম পরিবর্তন করে ওসমানগঞ্জ ইউনাইটেড কলেজ, অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের নাম চেয়ারম্যান বাজার আইডিয়াল কলেজ, নীলিমা জ্যাকব মহিলা কলেজের নাম দুলার হাট মডেল কলেজ, দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের নাম দক্ষিণ আইচা কলেজ এবং অধ্যক্ষ নজরুল ইসলাম টিচার্স ট্রেনিং কলেজের নাম ভোলা টিচার্স ট্রেনিং কলেজ হিসেবে ফের নামকরণ করা হয়েছে।

এছাড়া মনপুরার সাকুচিয়া আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব মহাবিদ্যালয়ের নাম সাকুচিয়া মহাবিদ্যালয়, ঝালকাঠি সদর আকলিমা মোয়াজ্জেম হোসেন ডিগ্রি কলেজের নাম বাসন্ডা কলেজ এবং পটুয়াখালীর রাঙ্গাবালীর মাহাবুবুর রহমান কলেজের নাম বড় বাইশদিয়া কলেজ হিসেবে নামকরণ করা হয়েছে।  

চিঠিতে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যূত হয়ে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে অন্তর্বর্তী সরকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, সরকারি প্রতিষ্ঠানের নাম থেকে শেখ পরিবার, আওয়ামী লীগ নেতাদের নাম বাদ দিয়েছে। এরই ধারাবাহিকতায় এবার আরও ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হলো। সূত্র: ঢাকা পোস্ট 

 

  • সর্বশেষ