শিরোনাম
◈ ১৯ বছর ধরে পালাতক ‘পিচ্চি হান্নানের’ সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার ◈ নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জয়ের পথে ভারত ◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত ◈ রিয়ালের পতনে দিশেহারা ইরান, ২০ লাখ রিয়ালে মিলছে না আগের অর্ধেকও ◈ ফ্লাইটে মায়ের মৃত্যু, ওমানের আইনে মরদেহ রেখেই দেশে ফিরতে হলো ছেলেকে ◈ নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে অন্তত ২০, শতাধিক ভারতীয়সহ নিখোঁজ ৪০০ ◈ লেনিন থেকে নেতানিয়াহু : লুকিয়ে দেশ ছাড়ার পর গোপনে ফিরেছেন যে বিশ্বনেতারা ◈ মার্কিন চাপে চরম অর্থনৈতিক সংকটে ইরান, ফের বিক্ষোভের শঙ্কা

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২৫, ০৪:১৩ দুপুর
আপডেট : ০৮ আগস্ট, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ষষ্ঠ নিয়োগে সুপারিশপ্রাপ্তদের যোগদান নিশ্চিত করতে এনটিআরসিএর নির্দেশ, ১৩ অক্টোবর পর্যন্ত সময়সীমা

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ষষ্ঠ নিয়োগে সুপারিশপ্রাপ্তদের যোগদান নিয়ে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের যোগদান করার তথ্য ১৩ অক্টোবরের মধ্যে প্রতিষ্ঠান প্রধানদের টেলিটকের নির্ধারিত লিংকে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) এনটিআরসিএর বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেক্ষেত্রে ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে টেলিটকের http://ngi.teletalk.com.bd লিংকে Joining Status অপশনে প্রার্থী যোগদান করলে ‘Yes’ ক্লিক করতে।

প্রার্থী যোগদান না করলে Joining Status-এ ‘No’ ক্লিক করার জন্য বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ৬ষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি-২০২৫ এর আওতায় ১৯ আগস্ট সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের ১৮ সেপ্টেম্বরের মধ্যে প্রার্থীর অনুকূলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান নিয়োগপত্র দেবেন এবং নিয়োগপত্র প্রাপ্তির ৭ কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে প্রার্থীকে যোগদান করতে বলা হয়।

প্রার্থী যোগদানের পরবর্তী ৭ দিনের মধ্যে প্রতিষ্ঠানপ্রধানরা তাদের ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে টেলিটকের http://ngi.teletalk.com.bd লিংকে প্রবেশ করে Joining Status অপশনে প্রার্থী যোগদান করলে ‘Yes’ ক্লিক করবেন। প্রার্থী যোগদান না করলে Joining Status-এ ‘No’ ক্লিক করে Reason-এর ঘরে যোগদান না করার সম্ভাব্য কারণ উল্লেখ করবেন বলা হয়।

  • সর্বশেষ