শিরোনাম
◈ ১৯ বছর ধরে পালাতক ‘পিচ্চি হান্নানের’ সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার ◈ নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জয়ের পথে ভারত ◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত ◈ রিয়ালের পতনে দিশেহারা ইরান, ২০ লাখ রিয়ালে মিলছে না আগের অর্ধেকও ◈ ফ্লাইটে মায়ের মৃত্যু, ওমানের আইনে মরদেহ রেখেই দেশে ফিরতে হলো ছেলেকে ◈ নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে অন্তত ২০, শতাধিক ভারতীয়সহ নিখোঁজ ৪০০ ◈ লেনিন থেকে নেতানিয়াহু : লুকিয়ে দেশ ছাড়ার পর গোপনে ফিরেছেন যে বিশ্বনেতারা ◈ মার্কিন চাপে চরম অর্থনৈতিক সংকটে ইরান, ফের বিক্ষোভের শঙ্কা

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২৫, ০৬:২০ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোরআন অবমাননায় নর্থ সাউথের শিক্ষার্থী অপূর্ব পাল স্থায়ী বহিষ্কার

পবিত্র কোরআন শরিফ অবমাননার জন্য নর্থ সাউথ ইউনিভার্সিটি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে শিক্ষার্থী অপূর্ব পালকে স্থায়ী বহিষ্কার করেছে। রোববার (৫ অক্টোবর) শৃঙ্খলা কমিটির এক জরুরি বৈঠকে এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা দায়ের করবে বলে সিদ্ধান্ত নিয়েছে।

জানা যায়, পুলিশ ইতোমধ্যে অভিযুক্ত শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার অভিযুক্ত শিক্ষার্থীকে নর্থ সাউথ ইউনিভার্সিটি ক্যাম্পাসে পবিত্র কোরআন অবমাননারত অবস্থায় প্রত্যক্ষদর্শীরা দেখতে পায়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও নিরাপত্তা বিভাগ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ সময় সাধারণ শিক্ষার্থীরা চরম ধৈর্যের পরিচয় দিয়ে সম্প্রীতি, সৌহার্দ্য ও সহাবস্থানের পরিবেশ প্রশংসনীয়ভাবে রক্ষা করেছেন বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

এদিকে শনিবার রাতে তাকে গ্রেপ্তার করে থানায় নেওয়ার সময় জনরোষের কবলে পড়েন। এ সময় আঘাত পাওয়ায় তাকে রাতেই হাসপাতালে পাঠানো হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আজ ভোরে আদালতে পাঠানো হয়। এরপর ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তার দেখানো হয় তাকে।

ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাতে তাকে থানায় নেওয়ার সময় একদল লোক হামলা করে। এতে কিছুটা আহত হয় অপূর্ব। তাকে থানায় এনে মামলা রেকর্ড করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ভোরেই আদালতে নেওয়া হয়। এখন তিনি আদালতেই আছে।

এদিকে ঘটনার পর থেকেই অভিযুক্ত অপূর্ব পালকে অনেকে মানসিক রোগী বলে দাবি করছেন। সূত্র: ইত্তেফাক 

  • সর্বশেষ