শিরোনাম
◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ ◈ নেপালে আকস্মিক বন্যায় ব্যাপক ধ্বংসযজ্ঞ, নিহত ৯৫; নিখোঁজ শত শত পর্যটক ◈ ১৯ বছর ধরে পালাতক ‘পিচ্চি হান্নানের’ সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার ◈ নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জয়ের পথে ভারত ◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত ◈ রিয়ালের পতনে দিশেহারা ইরান, ২০ লাখ রিয়ালে মিলছে না আগের অর্ধেকও ◈ ফ্লাইটে মায়ের মৃত্যু, ওমানের আইনে মরদেহ রেখেই দেশে ফিরতে হলো ছেলেকে ◈ নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে অন্তত ২০, শতাধিক ভারতীয়সহ নিখোঁজ ৪০০

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২৫, ০৯:১০ রাত
আপডেট : ০৭ আগস্ট, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগামী ১৬ জানুয়ারি শুরু হতে পারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে আগামী বছরের ১৬ জানুয়ারি। আজ শনিবার (৪ অক্টোবর) এ বছরের ভর্তি কমিটিতে থাকতে পারে এমন কয়েকজন শিক্ষকের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে। ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের কারণে আগে-ভাগেই পরীক্ষা নেওয়ার কথা ভাবছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা ৷ 

ওই শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবারের ভর্তি পরীক্ষা ‘এ’ ইউনিট (মানবিক) দিয়ে শুরু হবে। ১৬ জানুয়ারি ‘এ’ ইউনিট (মানবিক), ১৭ জানুয়ারি ‘বি’ ইউনিট (বাণিজ্য) ও ২৩ জানুয়ারি ‘সি’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা নেওয়া হতে পারে। এই তিনটা তারিখকে আমলে নিয়ে কার্যক্রম শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গত বছরের ভর্তি পরীক্ষা কমিটিতে থাকা একাধিক শিক্ষকের সঙ্গে কথা বলে দ্য ডেইলি ক্যাম্পাস। এ বছরের কমিটিতেও তারা থাকতে পারেন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে। নাম প্রকাশ না করার শর্তে তারা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে ও রমজান শুরু হবে। তাই এ বছর জানুয়ারিতেই ভর্তি পরীক্ষা শুরু করার চিন্তাভাবনা করা হয়েছে। সব কিছু ঠিক থাকলে এবারের ভর্তি পরীক্ষা জানুয়ারির ১৬ তারিখে অনুষ্ঠিত হবে।

কোন ইউনিটের পরীক্ষা কোন তারিখে হতে পারে—এমন প্রশ্নের জবাবে তারা বলেন, ১৬ জানুয়ারি ‘এ’ ইউনিট (মানবিক), ১৭ জানুয়ারি ‘বি’ ইউনিট (বাণিজ্য) এবং ২৩ জানুয়ারি ‘সি’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা নেওয়া হতে পারে। এই তিনটা তারিখকে আমলে নেওয়া হয়েছে। সূত্র: দ্য ডেইলি ক্যাম্পাস 

 

  • সর্বশেষ