শিরোনাম
◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে?

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৩ রাত
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজের প্রাক্তন ছাত্রদের মিলন মেলা অনুষ্ঠিত 

মনিরুল ইসলাম  : রাজধানীর খিলগাঁও থানাধীন খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গণে শনিবার সকাল ১০টা থেকে প্রাক্তন ছাত্রছাত্রীদের সংগঠন ওল্ড স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব খিলগাঁও মডেল কলেজ (ওসাক)-এর প্রথম মিলনমেলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বিশিষ্ট রাজনীতিবিদ ও ক্রীড়া সংগঠক হাবিবুর রশীদ হাবিব। বিশেষ অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ইমাম জাফর। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খিলগাঁও থানা বিএনপির আহ্বায়ক মাসুদ চৌধুরী, কলেজ পরিচালনা পরিষদের সদস্য ও থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুনুর রশীদ আখন্দ, ওসাকের উপদেষ্টা শফিউল্লাহ ভূঁইয়া অনি, ব্যবসায়ী ও সমাজসেবক জাকির হোসেন রিপন, সাবেক ভিপি আব্দুর রাজ্জাক হাওলাদার, বাংলা বিভাগের প্রধান রোকেয়া চৌধুরী বেবী, ওসাকের উপদেষ্টা ও বিএনপি নেতা হুমায়ুন কবির প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন ওসাকের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মানু এবং সভাপতিত্ব করেন কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস ও সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল আলীম পান্না।

আলোচনা সভায় বক্তারা ওসাকের যাত্রাকে স্বাগত জানিয়ে সংগঠনটিকে একটি সেবামূলক প্ল্যাটফর্ম হিসেবে এগিয়ে নেওয়ার আহ্বান জানান। প্রধান অতিথি হাবিবুর রশীদ হাবিব বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই কলেজ প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা রেখেছিলেন। জমি সংক্রান্ত সমস্যার সমাধানসহ নগদ অর্থ প্রদান করেছিলেন। এছাড়া জননেতা মির্জা আব্বাসও কলেজের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।”

দিনব্যাপী আয়োজনে সকালে প্রবেশপথে নিবন্ধিত প্রাক্তন শিক্ষার্থীরা পরিচয়পত্র ও গিফট ব্যাগ সংগ্রহ করেন। দুপুরে পরিবেশিত হয় কাচ্চি বিরিয়ানির ভোজ, বিকেলে ছিল চা, কফি, চটপটি ও ফুচকার আয়োজন।

বিকেলে কলেজের প্রাক্তন ছাত্র ও ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সভাপতি সোহাগ ভূঁইয়া-এর আগমনে মিলনমেলায় প্রাণচাঞ্চল্য বাড়ে। এসময় ওসাকের সাধারণ সম্পাদক মানুর হাত থেকে তিনি ও সংগঠনের উদ্যোক্তা সাংবাদিক সুমন চৌধুরী সম্মাননা স্মারক গ্রহণ করেন।

সন্ধ্যায় সাংস্কৃতিক সম্পাদক ইকবাল হোসেন রানার পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন প্রাক্তন শিক্ষার্থী হাবিবুল্লাহ ভূঁইয়া, স্বপন, অপু প্রমুখ। কবিতা আবৃত্তি করেন সাংবাদিক সুমন চৌধুরী। এছাড়া মঞ্চ মাতান শিল্পী চঞ্চল, রানা, সুমাইয়া এবং ছোট জেমস খ্যাত সজল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়