শিরোনাম
◈ ঢাকায় পাকিস্তান হাই কমিশনারের বাসভবনে আগুন ◈ রাষ্ট্রপতি পদে লড়তে কী কী যোগ্যতা প্রয়োজন? জানুন সংবিধানের শর্তগুলো ◈ কর্মীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা, বহিষ্কার জামায়াতের আরেক নেতা ◈ বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন ◈ চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম ◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সম্পর্কে বাণিজ্য, বিনিয়োগ ও দক্ষতা উন্নয়নে জোর ◈ প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচন স্থগিত: আইনি জটিলতায় ক্ষোভে ফুঁসছেন সাধারণ প্রযোজকরা ◈ ৪৯ বছর পর জিতল পাকিস্তান ◈ যানজট থেকে ড্রোন—বিমানবন্দরের নিরাপত্তায় একগুচ্ছ নতুন সিদ্ধান্ত ◈ ভারত আওয়ামী লীগকে কার্যক্রম চালাতে দিলে সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়তে পারে: শামা ওবায়েদ

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:৩৬ রাত
আপডেট : ০৬ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডাকসু নির্বাচনের ফল প্রকাশের সময় জানা গেল

দীর্ঘ প্রতীক্ষার পর অনুষ্ঠিত ৩৮তম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। সারাদিনের ভোটগ্রহণে কোনো ধরনের সংঘাত বা বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি। তবে এক প্যানেল ও প্রার্থী অন্য প্যানেলের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ এনেছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্রে একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা নির্ধারিত সময়ে, সকাল থেকে দুপুরের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ শেষে গণনার কাজ শুরু হয় এবং রিটার্নিং কর্মকর্তাদের তথ্য অনুযায়ী রাত ১২টার আগেই ফলাফল প্রকাশ করা হবে।

বিভিন্ন কেন্দ্রে থেকে প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্যমতে, নির্বাচনে প্রায় ৮০ শতাংশের মতো ভোট পড়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী জহুরুল হক হলে ভোটার ১৯৬৩ জন, কাস্টিং ভোট ১৬৫৮টি যা শতকরা ৮৩.৪৩ শতাংশ। এস এম হলে ভোটার ৬৬৫ জন, কাস্টিং ৫৫২টি, ৮২.৯৩ শতাংশ; জগন্নাথ হলে ভোটার ২২২২ জন এবং কাস্টিং হয়েছে ১৮৩১টি, ৮২.৪৫ শতাংশ; রোকেয়া হলে মোট ভোটার ৫৬৭৬ জন এবং কাস্টিং ভোট ৩৭০৯টি, ৬৯ শতাংশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়