শিরোনাম
◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ০১:২০ দুপুর
আপডেট : ১৩ মে, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডাকসু নির্বাচন: পোলিং এজেন্ট নিয়ে যে অভিযোগ জানালেন উমামা ফাতেমা (ভিডিও)

কেন্দ্রের ভেতরে প্রচুর আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেলের ভিপি পদপ্রার্থী উমামা ফাতেমা। তিনি বলেন, ‘পোলিং এজেন্ট সংক্রান্তও অনেক ঝামেলা হয়েছে। এগুলো নিয়ে আমরা আসলে উদ্বিগ্ন যে, এখানে কতটা লেভেল ফ্লেয়িং ফিল্ড আছে কতটুকু পরিমাণে, আবার সাবোট্যাজ হয় কি না, সেটা নিয়ে আমরা উদ্বিগ্ন।’

মঙ্গলবার সকালে টিএসসি ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়ে এসব অভিযোগ করেন তিনি।

উমামা ফাতেমা বলেন, ‘প্রার্থীদের তো কেন্দ্রের ভেতরে যাওয়ার কথা না, প্রার্থীরা অনেক ক্ষেত্রে যাচ্ছেন। প্রার্থীরা অনেকে ব্যক্তিগতভাবে যাচ্ছেন ছেলেদের হলগুলোর কেন্দ্রে, পোস্টার লিফলেট এগুলো বিলি হচ্ছে। আমরা এগুলো নিয়ে উদ্বিগ্ন।’

এর আগে এদিন সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। চলবে টানা বিকাল ৪টা পর্যন্ত। এবারের ডাকসু নির্বাচনে মোট ৮টি কেন্দ্র ও ৮১০টি বুথ রয়েছে।

উল্লেখ্য, এ নির্বাচনের কেন্দ্রীয় সংসদে ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে ভিপি পদে লড়ছেন ৪৫ জন। সর্বশেষ প্রকাশিত ভোটার তালিকায় নাম রয়েছে ৩৯ হাজার ৬৩৯ জনের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়